Logo
Logo
×

Advertisement

খেলা

অনেকেই বোঝেন না তাদের আচরণ বর্ণবাদী, দাবি ইয়ামালের

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ এএম

অনেকেই বোঝেন না তাদের আচরণ বর্ণবাদী, দাবি ইয়ামালের

সংগৃহীত

Advertisement

বার্সেলোনার ফরোয়ার্ড লামিন ইয়ামাল বলেছেন, তিনি ‘হাজারবার’ বর্ণবাদের শিকার হয়েছেন। তার মতে, অনেক মানুষই বোঝেন না তাদের মন্তব্য বা আচরণ বর্ণবাদী।

দ্রুত খ্যাতির শিখরে ওঠার পথে বারবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ১৯ বছর বয়সী এই ফুটবলার। ২০২৪ সালের অক্টোবরে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ম্যাচে লামিন, রাফিনিয়া ও আনসু ফাতিকে বর্ণবাদী মন্তব্যের শিকার হতে দেখা যায় একটি ফুটেজে।

স্প্যানিশ অবজারভেটরি অন রেসিজম অ্যান্ড জেনোফোবিয়া গত মার্চে প্রকাশিত এক বুলেটিনে জানায়, ২০২৫ সালের শেষ প্রান্তিকে স্পেনে অনলাইনে সবচেয়ে বেশি বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন লামিন ও ভিনিসিয়ুস জুনিয়র।

স্প্যানিশ সম্প্রচারমাধ্যম মোভিস্তারকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার সাবেক ফুটবলার হোর্হে ভালদানো জিজ্ঞেস করেন, লামিন নিজে সরাসরি বর্ণবাদের শিকার হয়েছেন কি না। জবাবে লামিন বলেন, ‘হাজারবার। মানুষ পরোক্ষভাবে আপনার প্রতি বর্ণবাদী আচরণ করে, কিন্তু হয়তো নিজেই বুঝতে পারে না। অনেক মন্তব্য বা দৃষ্টিভঙ্গি বর্ণবাদী, অথচ তারা নিজেরাও সেটা খেয়াল করে না।’

তিনি আরও বলেন, ‘কেউ যদি আমাকে কালো বলে, তাতে আমার একদমই খারাপ লাগবে না, শেষ পর্যন্ত আমি তো কালোই, অন্য কোনো রঙের তো নই। প্রশ্ন হলো এটা ভালো না মন্দ, তারা কি আমাকে অপমান করার জন্য বলছে।’

তিনি আরও যোগ করেন, ‘তবে আমি যদি একটা ম্যাচ খেলি আর কেউ আমাকে দেখার জন্য টিকিট কেনে, শুধু আমাকে অসম্মান করার জন্য আমি রাগ করব না।’

স্প্যানিশ ফুটবলে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক আলোচিত ঘটনার পর স্টেডিয়ামে বর্ণবাদী আচরণ ঠেকাতে পদক্ষেপ জোরদার করেছে লা লিগা কর্তৃপক্ষ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বার্সার দুর্বার রাফিনিয়া কেন ব্রাজিলে ম্লান? নেপথ্যে ৩ কারণ

বার্সার দুর্বার রাফিনিয়া কেন ব্রাজিলে ম্লান? নেপথ্যে ৩ কারণ

মেসি ১৭ বছরেও যা পারেননি, তাই করে দেখালেন রাফিনিয়া

মেসি ১৭ বছরেও যা পারেননি, তাই করে দেখালেন রাফিনিয়া

বর্তমান বিশ্ব ফুটবলে এমবাপ্পে এবং আমিই সেরা: ইয়ামাল

বর্তমান বিশ্ব ফুটবলে এমবাপ্পে এবং আমিই সেরা: ইয়ামাল

চ্যাম্পিয়ন্স লিগের পর বিশ্বকাপ ফাইনালও আয়োজন করতে চায় বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগের পর বিশ্বকাপ ফাইনালও আয়োজন করতে চায় বার্সেলোনা

ইয়ামালকে শুভকামনা জানালেন এমবাপ্পে

ইয়ামালকে শুভকামনা জানালেন এমবাপ্পে

মেসিকে ছাড়িয়ে বার্সেলোনায় রাফিনিয়ার নতুন কীর্তি

মেসিকে ছাড়িয়ে বার্সেলোনায় রাফিনিয়ার নতুন কীর্তি

আরও পড়ুন

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম