Logo
Logo
×

Advertisement

খেলা

ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

Advertisement

সম্প্রতি ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব নিয়ে ব্যাপক চাপে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপসহ ফিফার নানা প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারত্ব এতে বিক্রির পরিকল্পনা ছিল। তবে প্রস্তাবটি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে প্রকাশ্যে আসার পর থেকেই তীব্র নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে পড়ে ফিফা।

এফএফই প্রস্তাব বাতিল হলেও ফুটবলে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য থেকে সরে আসছেন না বলে জানিয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো। তিনি বলেন, সদস্য সংস্থাগুলোর উন্নয়ন ও সংহতি সহায়তা বাড়াতে ফিফার সম্পদ টেকসইভাবে বৃদ্ধির পথ খোঁজা অব্যাহত থাকবে।

ইনফান্তিনো বলেন, ‘আমাদের উচ্চাকাঙ্ক্ষা বদলাচ্ছে না; বদলাচ্ছে বড় ধারণাগুলো— যেভাবে তৈরি, যাচাই ও চূড়ান্ত করা হয়, সেই প্রক্রিয়া।’

ইনফান্তিনো ফিফার কার্যক্রম ও পরিচালনব্যবস্থা নিয়ে স্বাধীন পর্যালোচনার প্রস্তাব দিয়েছেন। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটিতে সংস্কারের বিষয়েও নিজের আগ্রহের কথা জানান তিনি। ফিফা কাউন্সিলের সদস্য ও ২১১টি সদস্য সংস্থার কাছে পাঠানো এক চিঠিতে ফিফা সভাপতি জানিয়েছেন, একটি স্বাধীন পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে ফিফার কার্যক্রমে সম্ভাব্য উন্নয়নের সুপারিশ করা হবে। আগামী মাসে কাউন্সিলের বৈঠকের আগে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও শক্তিশালী করার উপায় নিয়েও পরামর্শ গ্রহণের প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো।

এখানে ফিফা সভাপতির ভূমিকা, বড় কৌশলগত উদ্যোগে স্বচ্ছতা ও অংশগ্রহণ বাড়ানো এবং জবাবদিহি নিশ্চিত করার বাস্তবসম্মত উপায়গুলো পর্যালোচনা করা হবে। পরিস্থিতি সামাল দেওয়ার ইঙ্গিত দিয়ে চিঠিতে ইনফান্তিনো লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহে আপনাদের উদ্দেশে লেখার আগে আমি সময় নিয়ে সবার কথা শুনেছি।’

কনফেডারেশন, সদস্য সংস্থা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করেই পরামর্শপ্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এফএফই প্রস্তাবের পক্ষে নিজের অবস্থান ব্যাখ্যা করে ইনফান্তিনো দাবি করে বলেন, এতে খেলাধুলাসংক্রান্ত সিদ্ধান্তে ফিফার নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না। চিঠিতে তিনি আরও লিখেছেন, ফিফার পরিকল্পিত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার আগেই প্রস্তাবটি জনসমক্ষে চলে আসে। কাউন্সিল ও সদস্য সংস্থাগুলোর কাছে পূর্ণাঙ্গভাবে উপস্থাপনের আগেই বিষয়টি প্রকাশিত হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে এবং এমন ধারণা জন্মেছে যে, সিদ্ধান্ত আগেই নেওয়া হয়ে গেছে। তবে ইনফান্তিনো স্পষ্ট করে বলেছেন, বাস্তবে তেমন কিছুই হয়নি।

ফিফা সভাপতি আরও বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া, স্বাধীনতা ও ক্রীড়াসংক্রান্ত কর্তৃত্ব কখনো বিক্রির জন্য ছিল না। এখনো নয়, ভবিষ্যতেও হবে না।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ

ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ

‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে?

‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে?

ফিফা থেকে অর্থ ভাগের সম্ভাবনা, পেতে পারে বাংলাদেশও

ফিফা থেকে অর্থ ভাগের সম্ভাবনা, পেতে পারে বাংলাদেশও

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনাকে বড় সুখবর দিল ফিফা

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনাকে বড় সুখবর দিল ফিফা

ফের নির্বাচনে লড়ার ঘোষণা ইনফান্তিনোর

ফের নির্বাচনে লড়ার ঘোষণা ইনফান্তিনোর

আরও পড়ুন

থাইল্যান্ড বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল

থাইল্যান্ড বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল

শান্তি হারিয়ে গেছে সেই ভোজিনিয়ার জীবন থেকে

শান্তি হারিয়ে গেছে সেই ভোজিনিয়ার জীবন থেকে

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম