Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ভিডিও বা ছবি ডিলিট না করেই যেভাবে খালি করবেন আইফোনের স্টোরেজ

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পিএম

ভিডিও বা ছবি ডিলিট না করেই যেভাবে খালি করবেন আইফোনের স্টোরেজ

Advertisement

সাম্প্রতিক বছরগুলোতে বেশি স্টোরেজ ক্ষমতাসম্পন্ন আইফোনের চাহিদা বেশ বেড়েছে। শক্তিশালী চিপসেট, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা), গেমিং ফিচার এবং চমৎকার ক্যামেরার পাশাপাশি ফোনের সব অ্যাপ ঠিকঠাক রাখতে এবং গতি বজায় রাখতে পর্যাপ্ত স্টোরেজ থাকা অত্যন্ত জরুরি। 

আইফোনে স্টোরেজ শেষ হয়ে গেলে চরম বিরক্তি তৈরি হয়, বিশেষ করে যখন ছবি ও ভিডিও ফোনের বেশিরভাগ জায়গা দখল করে নেয়। ছবি ডিলিট করলে কিছু জায়গা খালি হয় ঠিকই, তবে নতুন অ্যাপ বা ফাইল রাখার জন্য প্রতিবারই আপনার প্রিয় মুহূর্তগুলোর ছবি মুছে ফেলার প্রয়োজন হয়।

এই প্রতিবেদনে আমরা এমন কিছু সহজ উপায় নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে প্রিয় ছবি ও ভিডিওগুলো ডিলিট না করেই আইফোনের স্টোরেজ খালি রাখতে পারবেন।

১. প্রথমে আইফোনের স্টোরেজ পরীক্ষা করুন

কাজ শুরু করার আগে আপনার আইফোনে ঠিক কতটুকু জায়গা খালি আছে এবং কোন জিনিসগুলো বেশি জায়গা দখল করে আছে তা দেখে নেওয়া দরকার। নিচে দেওয়া ধাপে স্টোরেজ চেক করুন:

  • প্রথমে ‘Settings’ এ যান।
  • এরপর ‘General’ অপশনে যান।
  • সেখান থেকে ‘iPhone Storage’ এ ট্যাপ করুন।
  • পেজে থাকা অ্যাপ ও কন্টেন্টগুলো ভালো করে পর্যালোচনা করুন।

এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন অ্যাপ বা ফাইলগুলো আপনার ফোনের বেশি জায়গা নিয়ে রেখেছে। যদি ছবি ও ভিডিও বেশি জায়গা নেয়, তবে নিচের উপায়গুলো কাজে লাগাতে পারেন।

২. ‘iCloud’-এর মাধ্যমে ফোনের স্টোরেজ অপ্টিমাইজ করুন

‘iCloud Photos’-এর সাহায্যে ডিভাইস থেকে অতিরিক্ত জায়গা খালি করা যায়, অথচ ফোনের সম্পূর্ণ রেজোলিউশনের ছবিগুলোও ঠিকঠাক রাখা যায়। এটি যেভাবে চালু করবেন:

  • ‘Settings’ এ গিয়ে সবার ওপরে থাকা আপনার নামের ওপর ট্যাপ করুন।
  • এরপর ‘iCloud’ এ গিয়ে ‘Photos’ এ ট্যাপ করুন।
  • ‘Sync this iPhone’ অপশনটি অন করুন।
  • এরপর ‘Optimise iPhone Storage’ সিলেক্ট করুন।

এর ফলে আসল ও হাই-রেজোলিউশনের ছবি ও ভিডিওগুলো সুরক্ষিতভাবে ‘iCloud’-এ সংরক্ষিত থাকবে এবং আইফোনে সেগুলোর ছোট ও কম জায়গা নেওয়া সংস্করণ সেভ থাকবে। প্রয়োজন অনুযায়ী আপনি যেকোনো সময় ‘iCloud’ থেকে আসল হাই-কোয়ালিটি ছবি ডাউনলোড করে নিতে পারবেন। (নোট:

অ্যাপল প্রতিটি অ্যাকাউন্টকে বিনামূল্যে ৫ জিবি ‘iCloud’ স্টোরেজ দেয়, এর বেশি প্রয়োজন হলে টাকা দিয়ে ‘iCloud+’ সাবস্ক্রিপশন নেওয়া যায়)।

৩. ডুপ্লিকেট বা একই ছবি মুছে ফেলুন

সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড বা ‘AirDrop’-এর কারণে আইফোনে অনেক সময় একই ছবি বা ভিডিও বারবার সেভ হয়ে যায়। আইফোনের নিজস্ব ‘Photos’ অ্যাপ লাইব্রেরির ‘Duplicates’ অপশনে গিয়ে এই ডুপ্লিকেট ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা যায়। ফাইলগুলো ‘Merge’ করলে বা মুছে ফেললে মূল ছবির কোনো ক্ষতি না করেই বেশ ভালো পরিমাণ স্টোরেজ খালি করা সম্ভব।

৪. অপ্রয়োজনীয় অ্যাপ অফলোড (‘Offload’) করুন

অ্যাপ পুরোপুরি আনইনস্টল না করে যে অ্যাপগুলো খুব একটা ব্যবহার করা হয় না, সেগুলোকে অফলোড করতে পারেন। এতে অ্যাপটি মুছে গিয়ে জায়গা খালি হবে, কিন্তু তার ভেতরের ডকুমেন্ট ও ডেটা সুরক্ষিত থাকবে। ফলে হোম স্ক্রিনে অ্যাপের আইকনটি ক্লাউড (মেঘ) চিহ্নের সঙ্গে থেকে যাবে এবং পরবর্তীতে যেকোনো সময় আইকনে ট্যাপ করলেই তা আবার ইনস্টল হয়ে যাবে।

৫. অপ্রয়োজনীয় ফাইল ও চ্যাট ডিলিট করুন

আপনার আইফোনে যদি এমন কোনো পুরোনো ডকুমেন্ট বা ডেটা থাকে যা আর দরকার নেই, তবে ফোনের ‘Files’ অ্যাপ থেকে তা মুছে ফেলতে পারেন। এ ছাড়া ‘WhatsApp’ বা ‘Telegram’-এর মতো মেসেজিং অ্যাপগুলো চেক করে পুরোনো চ্যাট এবং বড় সাইজের মিডিয়া ফাইলগুলো ডিলিট করতে পারেন। পাশাপাশি অ্যাপের ক্যাশ ফাইল ও অন্যান্য অপ্রয়োজনীয় ডেটা পরিষ্কার রাখতে পারেন।

সবশেষে, আপনার ফোনে যদি প্রায়ই ‘iPhone Storage Almost Full’ নোটিফিকেশন আসে, তবে নিয়মিত এই উপায়গুলো মেনে চললে বাড়তি ঝামেলা ছাড়াই ফোনের স্টোরেজ ফাঁকা রাখা সম্ভব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

অফিসের প্রত্যেক কর্মীকে আইফোন উপহার দিলেন বস!

অফিসের প্রত্যেক কর্মীকে আইফোন উপহার দিলেন বস!

আরও বড় ডিসপ্লে নিয়ে আসতে পারে আইফোন ২০ প্রো, প্রো ম্যাক্স

আরও বড় ডিসপ্লে নিয়ে আসতে পারে আইফোন ২০ প্রো, প্রো ম্যাক্স

‘আইফোন ডুও’ উন্মোচনের পর গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর বিক্রি বাড়ল ১০ শতাংশ!

‘আইফোন ডুও’ উন্মোচনের পর গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর বিক্রি বাড়ল ১০ শতাংশ!

যে ৫ উপায়ে সমাধান হবে আইফোনের স্টোরেজ সমস্যা

যে ৫ উপায়ে সমাধান হবে আইফোনের স্টোরেজ সমস্যা

ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল

ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল

আরও পড়ুন

২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল

২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল

তরুণদের আসক্তি টিকটকের বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার শুরু হচ্ছে

টিকটকের বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার শুরু হচ্ছে

ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, যোগ হচ্ছে নতুন যেসব শর্ত

ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, যোগ হচ্ছে নতুন যেসব শর্ত

ওয়াই-ফাই রাউটার চালু রাখলে বিদ্যুৎ বিল কত আসে

ওয়াই-ফাই রাউটার চালু রাখলে বিদ্যুৎ বিল কত আসে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম