Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

নতুন ফ্ল্যাগশিপ ফোন সিগনেচার ২৭ আনল মটোরোলা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ এএম

নতুন ফ্ল্যাগশিপ ফোন সিগনেচার ২৭ আনল মটোরোলা

ফাইল ছবি

Advertisement

নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিগনেচার ২৭ উন্মোচন করেছে মটোরোলা। ফোনটিতে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম জেন ৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্ন্যাপড্রাগন সামিট ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে ফোনটি উন্মোচন করে প্রতিষ্ঠানটি। মটোরোলা জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের বাজারে সিগনেচার ২৭ পাওয়া যাবে। তবে ফোনটির নির্দিষ্ট বিক্রয় তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

ক্যামেরায় বিশেষ গুরুত্ব

সিগনেচার ২৭ এর নকশায় রয়েছে পাতলা অ্যালুমিনিয়ামের বডি। পেছনের ক্যামেরাগুলো বসানো হয়েছে উঁচু একটি অংশে, যাকে মটোরোলা বলছে ক্যামেরা প্লেন। সেখানে চারটি ক্যামেরা আর্চ বা খিলানের মতো করে সাজানো হয়েছে। ফোনটি প্যানটোন কোল স্মোক ও প্যানটোন ক্যাপুলেট অলিভ— এই দুই রঙে পাওয়া যাবে। মডেলভেদে ফোনের পেছনে ভিন্ন ধরনের টেক্সচারও থাকছে। এর একটি সংস্করণে বোনা কাপড়ের মতো ফিনিশ ব্যবহার করা হয়েছে।

ক্যামেরার দিক থেকেও সিগনেচার ২৭ এ বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ফোনটিতে থাকবে ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। প্রধান ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের এবং এতে সনির লিটিয়া ৯১০ সেন্সর ব্যবহার করা হয়েছে।

সনির এই সেন্সরে ‘লফিক’ প্রযুক্তি রয়েছে। এটি সর্বোচ্চ ১৭ স্টপ ডায়নামিক রেঞ্জ সমর্থন করে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে উজ্জ্বল ও অন্ধকার—দুই ধরনের অংশে ছবির বিস্তারিত তথ্য ধরে রাখার সক্ষমতা বাড়তে পারে।

থাকবে ‘ব্যাং অ্যান্ড ওলুফসেন’-এর অডিও প্রযুক্তি

সিগনেচার ২৭ এ অডিওর জন্য ‘ব্যাং অ্যান্ড ওলুফসেন’-এর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে ফোনটিকে মটোরোলার প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে বাজারজাত করার পরিকল্পনা স্পষ্ট। তবে ফোনটির সব স্পেসিফিকেশন এখনো প্রকাশ করেনি মটোরোলা। ডিসপ্লে, ব্যাটারির সক্ষমতা, চার্জিং গতি, র‌্যাম ও স্টোরেজের বিভিন্ন সংস্করণ সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।

সাত বছর অ্যান্ড্রোয়েট আপডেট

সিগনেচার ২৭ এর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো দীর্ঘমেয়াদি সফটওয়্যার সমর্থন। মটোরোলা জানিয়েছে, ফোনটিতে সাত বছর অ্যান্ড্রোয়েট আপডেট দেওয়া হবে।

আগের সিগনেচার মডেলের তুলনায় নতুন ফোনটির আরেকটি বড় পার্থক্য হলো— সিগনেচার ২৭ যুক্তরাষ্ট্রের বাজারেও বিক্রি হবে। এর মাধ্যমে ফোল্ডেবল ফোনে বেশি গুরুত্ব দেওয়ার পর প্রচলিত প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে আবারও জোরালোভাবে ফিরছে মটোরোলা।

সূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওয়াই-ফাই রাউটার চালু রাখলে বিদ্যুৎ বিল কত আসে

ওয়াই-ফাই রাউটার চালু রাখলে বিদ্যুৎ বিল কত আসে

পৃথিবীর শেষ সময় নিয়ে প্রযুক্তি বিলিয়নিয়ারদের ভয়ংকর দর্শন

মার্কিন রাজনীতি ও সিলিকন ভ্যালি পৃথিবীর শেষ সময় নিয়ে প্রযুক্তি বিলিয়নিয়ারদের ভয়ংকর দর্শন

এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...

এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...

চ্যাটজিপিটির চেয়ে মিউজের ডাউনলোড বেশি

চ্যাটজিপিটির চেয়ে মিউজের ডাউনলোড বেশি

ফ্রিল্যান্সারদের টার্গেট করে যেভাবে প্রতারণা করে চক্রটি

চরম ঝুঁকিতে ফ্রিল্যান্সিং খাত ফ্রিল্যান্সারদের টার্গেট করে যেভাবে প্রতারণা করে চক্রটি

ওয়াই-ফাই স্পিড স্লো? রাউটার বদলানোর আগে জেনে নিন সহজ সমাধান!

ওয়াই-ফাই স্পিড স্লো? রাউটার বদলানোর আগে জেনে নিন সহজ সমাধান!

আরও পড়ুন

২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল

২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল

তরুণদের আসক্তি টিকটকের বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার শুরু হচ্ছে

টিকটকের বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার শুরু হচ্ছে

ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, যোগ হচ্ছে নতুন যেসব শর্ত

ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, যোগ হচ্ছে নতুন যেসব শর্ত

ওয়াই-ফাই রাউটার চালু রাখলে বিদ্যুৎ বিল কত আসে

ওয়াই-ফাই রাউটার চালু রাখলে বিদ্যুৎ বিল কত আসে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম