Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

জন্মদিন মনে করিয়ে দেবে— এমন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম

জন্মদিন মনে করিয়ে দেবে— এমন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

Advertisement

জন্মদিন কিংবা বিশেষ দিনগুলোর কথা মনে রাখা অনেকের পক্ষে সবসময় হয়তো সম্ভব হয় না। অনেক সময় প্রিয়জনের জন্মদিনের তারিখ ভুলে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয়। তবে এই সমস্যা দূর করতে এবার দারুণ এক ফিচার নিয়ে আসছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটইনফো-এর তথ্য অনুযায়ী, আইওএস ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপে নতুন একটি জন্মদিনের রিমাইন্ডার বা স্মরণ করিয়ে দেওয়ার ফিচার পরীক্ষা করা হচ্ছে। 

হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই বন্ধু বা আত্মীয়দের জন্মদিনের কথা মনে রাখতে পারবেন। 

কোনো সেভ করা কন্টাক্টের জন্মদিন থাকলে হোয়াটসঅ্যাপ নিজেই ব্যবহারকারীকে নোটিফিকেশন পাঠিয়ে তা মনে করিয়ে দেবে। ফলে ব্যবহারকারী সরাসরি চ্যাট উইন্ডোতে প্রবেশ করে সঙ্গে সঙ্গেই জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিতে পারবেন।

এ ছাড়া জন্মদিনের দিন সংশ্লিষ্ট কন্টাক্ট বা ব্যক্তির নামের পাশে কন্টাক্টস ট্যাবে একটি কেক ইমোজি এবং ‘বার্থডে’ লেবেল প্রদর্শিত হবে। তবে শর্ত হলো, ওই কন্টাক্ট বা ব্যবহারকারীকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নিজের জন্মতারিখ যুক্ত করতে হবে। 

বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক (বেটা) পর্যায়ে রয়েছে এবং সব বেটা ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হয়নি। আনুষ্ঠানিক বা অফিশিয়াল প্রকাশের আগে এতে আরও কিছু পরিবর্তন বা পরিবর্ধন আনা হতে পারে বলে জানা গেছে। 

এই ফিচারটি পুরোপুরি চালু হলে প্রিয়জনদের বিশেষ দিনগুলোতে শুভেচ্ছা জানানো আরও সহজ ও চমৎকার হবে বলে আশা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। 

সূত্র: সামা টিভি 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ পড়বেন যেভাবে

হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ পড়বেন যেভাবে

হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস ঠেকাতে এখনই চালু করুন এই ৩ সেটিংস

হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস ঠেকাতে এখনই চালু করুন এই ৩ সেটিংস

হোয়াটসঅ্যাপের অটো ডাউনলোড বন্ধ করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপের অটো ডাউনলোড বন্ধ করবেন যেভাবে

ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক

ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক

‘মেটা ওয়ান’ কী? জানুন এর সকল প্রিমিয়াম সুবিধা

‘মেটা ওয়ান’ কী? জানুন এর সকল প্রিমিয়াম সুবিধা

যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

আরও পড়ুন

২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল

২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল

তরুণদের আসক্তি টিকটকের বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার শুরু হচ্ছে

টিকটকের বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার শুরু হচ্ছে

ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, যোগ হচ্ছে নতুন যেসব শর্ত

ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, যোগ হচ্ছে নতুন যেসব শর্ত

ওয়াই-ফাই রাউটার চালু রাখলে বিদ্যুৎ বিল কত আসে

ওয়াই-ফাই রাউটার চালু রাখলে বিদ্যুৎ বিল কত আসে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম