মাইক্রোপ্লাস্টিক
প্লাস্টিকের ক্ষুদ্রাতিক্ষুদ্র কণাগুলোকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। বিজ্ঞানীদের মতে, যেসব প্লাস্টিক কণার আকার ৫ মিলিমিটারের চেয়ে কম (একটি চালের দানার সমান বা তার চেয়ে ছোট), সেগুলোকে মাইক্রোপ্লাস্টিক হিসেবে গণ্য করা হয়। এগুলো অনেক সময় খালি চোখে দেখাই যায় না।
