Logo
Logo
×

আনন্দ নগর

রবীন্দ্র সরোবরে হাজার কণ্ঠে বর্ষবরণ

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রবীন্দ্র সরোবরে হাজার কণ্ঠে বর্ষবরণ

গত বছর রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন শিল্পীরা ছবি: যুগান্তর

বরাবরের মতো এ বছর হাজারও কণ্ঠে বর্ষবরণ করবে চ্যানেল আই এবং সুরের ধারা। ১ বৈশাখ ভোর ৫টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত বাংলা গানের সুর সংগীতের মূর্ছনায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বরণ করা হবে বাংলা নতুন বছর। সুরের ধারার শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এ আয়োজন। এ ছাড়া দেশের খ্যাতিমান শিল্পী রফিকুল আলম, ফাহিম হোসেন চৌধুরী, কিরণ চন্দ্র রায়সহ তরুণ প্রজন্মের একঝাঁক শিল্পী সংগীত পরিবেশন করবেন বলে জানা গেছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দীপ্তি চৌধুরী। আবৃত্তিতে থাকবেন জয়ন্ত চট্টপাধ্যায়। এ ছাড়া একই স্থানে আজ বিকাল ৫টা ৩০ মিনিট থেকে থাকবে চৈত্র সংক্রান্তীর আয়োজন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম