Logo
Logo
×

আনন্দ নগর

মারা গেছেন ‘ব্যাটম্যান বিগিনস’র অভিনেতা জন নোলান

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মারা গেছেন ‘ব্যাটম্যান বিগিনস’র অভিনেতা জন নোলান

খ্যাতনামা ব্রিটিশ অভিনেতা জন নোলান ৮৭ বছর বয়সে যুক্তরাজ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত ১১ এপ্রিল তার মৃত্যুর খবর প্রকাশ করা হয়, তবে মৃত্যুর কারণ এখনো জানানো হয়নি। দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ারে তিনি থিয়েটার, টেলিভিশন ও চলচ্চিত্র, তিন মাধ্যমেই নিজস্ব দক্ষতার ছাপ রেখে গেছেন। তিনি প্রখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের চাচা। একাধিক প্রজেক্টে একসঙ্গে কাজও করেছেন তারা। এক বিবৃতিতে ক্রিস্টোফার নোলান বলেন, ‘আমার চাচা জনই ছিলেন প্রথম শিল্পী, যাকে আমি কাছ থেকে চিনেছি। অভিনয়ে সত্যের অনুসন্ধান এবং সৃষ্টিশীলতার আনন্দ সম্পর্কে তিনি আমাকে সবচেয়ে বেশি শিখিয়েছেন। তাকে ভীষণভাবে মিস করব, তবে একসঙ্গে কাজের স্মৃতিগুলো আমাকে সান্তনা দেয়।’ জন ক্রিস্টোফারের বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন, যার মধ্যে রয়েছে ‘ব্যাটম্যান বিগিনস’, যেখানে তিনি ওয়েন এন্টারপ্রাইজেসের বোর্ড সদস্য ডগলাস ফ্রেডেরিকস চরিত্রে অভিনয় করেন। একই চরিত্রে তাকে আবার দেখা যায় ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এ। তাদের যৌথ কাজ শুরু হয় ‘ফলোয়িং’ দিয়ে এবং তা চলতে থাকে ‘ডানক্রিক’ পর্যন্ত। টেলিভিশনেও জন বিশেষভাবে পরিচিত ছিলেন ‘পার্সন অব ইন্টারেস্ট’ সিরিজে জন গ্রিয়ার চরিত্রে, যা নির্মাণ করেছিলেন জোনাথন জন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম