Logo
Logo
×
   

আনন্দ নগর

প্রথমবার গান লিখেছেন আমিন খান

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রথমবার গান লিখেছেন আমিন খান

ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবার নতুন পরিচয়ে হাজির হলেন। প্রথমবার বাংলা গানের কথা লিখেছেন তিনি। গানটির ভিডিও নিজের ফেসবুক ওয়ালে প্রকাশ করে ভক্তদের সঙ্গে খবরটি ভাগ করে নিয়েছেন। গানের শিরোনাম ‘কেন বৃষ্টি হয়ে এলে তুমি’। এ প্রসঙ্গে ফেসবুক পোস্টে আমিন খান লিখেছেন, ‘এটা আমার লেখা প্রথম গান। সুর করতে হেল্প করেছে আমার ছেলে ফারহান ও ইশান। আর ভিডিওটি বানিয়েছে মনোন। সর্বোপরি ব্যাকএন্ড থেকে উৎসাহ দিয়েছে আমার ওয়াইফ স্নিগ্ধা।’ সিনেমায় দীর্ঘ ক্যারিয়ারের পর গীতিকার হিসাবে আমিন খানের এ আত্মপ্রকাশ ভক্তদের জন্য নতুন এক চমক। তার প্রকাশিত ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের আগ্রহ কাড়তে শুরু করেছে। উল্লেখ্য, দীর্ঘ অভিনয় জীবনে শতাধিক সিনেমায় অভিনয় করা আমিন খান একসময় বাণিজ্যিক সিনেমার অন্যতম ব্যস্ত নায়ক ছিলেন। সর্বশেষ তার অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামে একটি সিনেমা মুক্তি পায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .