টুকরো খবর
বিরতির পর শারলিন ফারজানা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
একসময় নাটকের অভিনয় নিয়ে বেশ ব্যস্ত ছিলেন শারলিন ফারজানা। করেছেন সিনেমাতেও অভিনয়। মাঝে অভিনয়ে কিছুদিনের বিরতি নিয়েছেন। বছর খানেক পর তিনি আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন বলে জানিয়েছেন। এরইমধ্যে মাশরিকুল আলমের পরিচালনায় ‘নীলপরী’ নামের একটি নাটকে অভিনয় করেছেন। এতে নাটকে তার সহশিল্পী হিসাবে আছেন অপূর্ব। কাজে ফেরা প্রসঙ্গে শারলিন বলেন, ‘বেশ কিছুদিন বিরতি শেষে নাটকে অভিনয় করে সত্যিই ভীষণ ভালো লাগছে। তাও আবার সহশিল্পী হিসাবে অপূর্ব ভাইকে পেয়ে এ ভালোলাগাটা যেন আরও বেশি ছিল। অপূর্ব এমনই একজন সহশিল্পী যিনি সঙ্গে থাকলে, পাশে থাকলে অভিনয়টা যেন স্বতঃস্ফূর্র্তভাবে বেরিয়ে আসে। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’ তিনি আরও জানিয়েছেন, নাটকটি সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এছাড়া তিনি এখন থেকে নিয়মিত নাটকে অভিনয় করবেন।
