Logo
Logo
×
   

আনন্দ নগর

টুকরো খবর

নতুন সিনেমার কাজ শেষ করলেন মিম

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন সিনেমার কাজ শেষ করলেন মিম

বিদ্যা সিনহা মিম। সংগৃহীত ছবি

দেড় যুগের অভিনয় ক্যারিয়ারে নানা চরিত্রে দর্শকের নজর কেড়েছেন বিদ্যা সিনহা মিম। এবার আসছেন ভিন্ন একটি সিনেমা নিয়ে। নাম ‘জীবন অপেরা’।

এরইমধ্যে সিনেমাটির কাজ শেষ করেছেন এ অভিনেত্রী। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। আলভী আহমেদ পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন মিম। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী মিম।

তার প্রত্যাশা, চলতি বছরই এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। তবে এখনো মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি। সিনেমাটির গল্প ও নিজের চরিত্র নিয়ে বিস্তারিতও প্রকাশ করতে চান না তিনি। এদিকে মাত্র অল্প কিছুদিনের বিরতির পর আবারও বড় পর্দার কাজে ফিরেছেন মিম। সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ ছিল তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা।

আরিফিন শুভর বিপরীতে অভিনয় করা সিনেমাটি কুরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে মিমের অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার তালিকায় রয়েছে ‘দিগন্তে ফুলের আগুন’। সিনেমাটিও শিগ্গির মুক্তির আশা করছেন অভিনেত্রী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম