Logo
Logo
×
   

বিচ্ছু

ভাষা, আশা ও নিরাশা

Icon

লেখা : সত্যজিৎ বিশ্বাস, আঁকা : কাওছার মাহমুদ

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভাষা, আশা ও নিরাশা

দুই সময় ছাড়া আমি আর আমার স্বামী কখনো ভাষার দূষণ করি না।

তাহলে তো দারুণ বর পেয়েছিস! তা কোন দুই সময়?

যখন মারামারি করি, আর যখন মারামারি করি না!

ভাষার দূষণের হাত থেকে মুক্তির উপায় কী?

কানে তুলা দেওয়া ছাড়া তো আর কোনো উপায় দেখি না!

তাহলে এই কথাই রইল, এখন থেকে আমরা সর্বত্র শুদ্ধভাষা চর্চা করব। কেউ না বলতে পারলে, তাকে শেখাব। তবে...!

তবে কী স্যার?

নিজের বউকে কখনো ভাষা শেখাতে যাবেন না। মনে রাখবেন, আপনি যদি হন ভাষার শিক্ষক, আপনার বউ সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক!

যুগের দাবিতে চ্যাটিং করিস, ভালো কথা। কিন্তু বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু মিলিয়ে তোরা কী ভাষায় লিখিস, বোঝার কোনো উপায় আছে?

সেজন্যই তো এ ভাষায় লিখি! বুঝে গেলে তো নম্বর দেবেন না!

আজকালকার পোলাপানের ভাষা শুনলে গা জ্বলে। হয় বাংলায়, নয় ইংরেজিতে বল-জগাখিচুড়ি পাকানোর দরকারটা কী?

সহমত বন্ধু। এই যেমন আমি বিফোর ম্যারেজ মাতৃভাষায় কথা বলতাম, আফটার ম্যারেজ বলি বউয়ের ভাষায়!

লিসেন জান, আমার ফ্যামিলি কিন্তু হ্যাব্বি কনজারভেটিভ। বিশেষ করে ফেব্রুয়ারি মাস এলে বাংলা ছাড়া এনাদার ল্যাঙ্গুয়েজ ইউজ করলে ভীষণ রিঅ্যাক্ট করে!

নো টেনশন, ডিয়ার। আমি ডেফিনিটলি খুব কেয়ারফুল থাকব!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .