Logo
Logo
×

খবর

টাঙ্গাইলে মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যা

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইলে মাদকের টাকা না পেয়ে শরীরে কেরোসিন ঢেলে নাজমা হরিজন নামের এক নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার রাতে বিষয়টি জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর আগে শনিবার সকালে শহরের শান্তিকুঞ্জ মোড় এলাকার হরিজন পল্লিতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বলেন, শনিবার সকালে হরিজন পল্লিতে স্বামী বুলু হরিজন মাদকের টাকার জন্য স্ত্রী নাজমা হরিজনকে চাপ প্রয়োগ করেন। স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে ঝগড়ার একপর্যায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় নাজমা হরিজন মারা যান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম