Logo
Logo
×

খবর

মানবরচিত আইন এই বাংলায় চলবে না: চরমোনাইর পীর

Icon

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এই বাংলার দক্ষিণে বঙ্গোপসাগর থেকে ইসলামের বিজয় হতে শুরু হয়েছে। আল্লাহর দেওয়া দ্বীনের পথে থাকলে এ বিজয় সারা বাংলায় ছড়িয়ে পড়বে। আমাদের মধ্যে ঐক্য থাকলে ইনশাআল্লাহ সারা দেশে দ্বীনের দাওয়াত দিতে পারব। আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, আর তার জমিনে আইন চলবে আল্লাহর। মানবরচিত আইন এই বাংলায় চলতে দেওয়া হবে না। ইসলামী আন্দোলন তালতলী উপজেলার তরবিয়াত সভায় সোমবার ইসলামী আন্দোলনের আমির মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এ কথা বলেন। চরমোনাই পীর বলেন, কালজয়ী শান্তির প্রতীক ইসলাম। তাই এই বাংলায় ইসলামের আইন বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি বলেন, আমাদের সবাইকে প্রথমে ইসলামের কর্মী হতে হবে। তারপর ধাপে ধাপে ইসলামের আইন বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা করতে হবে। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তালতলী উপজেলার সভাপতি মাওলানা মো. আফজাল হোসাইন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম