Logo
Logo
×
   

খবর

গাঁজাসহ দুজন আটক

বরিশালে আরও পাঁচ পুলিশ প্রত্যাহার

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বরিশালে গাঁজাসহ দুই যুবককে আটকের ঘটনায় আরও পাঁচ পুলিশকে প্রত্যাহার করে অন্যত্র বদলি করা হয়েছে। এর আগে এ ঘটনায় এক সাব-ইন্সপেক্টরকে প্রত্যাহার করা হয়। পুলিশের এসব সদস্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের স্টিমার ঘাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। এসব বিষয়ে জানতে চাইলে পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

জানা যায়, সোমবার রাত ৩টার দিকে নগরীর চাঁদমারী খেয়াঘাট এলাকা থেকে আলিম ও রাকিব নামের দুজনকে এক পুঁড়িয়া গাঁজাসহ আটক করে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির এএসআই বোরহানসহ কয়েকজন পুলিশ সদস্য। আটকের ঘটনার পরপরই বোরহানকে ফোন করে আটকদের ছেড়ে দিতে তদবির করেন চট্টগ্রামে কর্মরত একজন এডিশনাল ডিআইজি। ওই পুলিশ কর্মকর্তার কথা মোতাবেক আটক দুজনকে ছেড়ে দেন পুলিশ। তবে আটকদের ছেড়ে দেওয়ার সময় তাদের পকেটে থাকা ১ হাজার ৭০০ টাকা রেখে দেন ওই ফাঁড়িতে কর্মরত কনস্টেবল হাবিব।

ওই ঘটনায় প্রথমে প্রত্যাহার করা হয় সাব-ইন্সপেক্টর কাজি শাওনকে। এর একদিন পর বৃহস্পতিবার বোরহানসহ আরও পাঁচজনকে প্রত্যাহার করে বন্দর থানায় বদলি করা হয়েছে। এছাড়া সাব-ইন্সপেক্টর শাওনকে চট্টগ্রাম জেলায় বদলি করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .