Logo
Logo
×
   

খবর

সোনারগাঁয়ে চাঁদার দাবিতে পিকআপে হামলা

১০০ বস্তা সিমেন্ট লুট

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চাঁদার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৃহস্পতিবার সিমেন্টবাহী একটি পিকআপে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা চাপাতি ও লোহার রড দিয়ে কুপিয়ে-পিটিয়ে দুজনকে জখম করে। এরপর পিকআপভ্যান থেকে নগদ টাকা ও প্রায় ১০০ বস্তা সিমেন্ট লুট করে। এ ঘটনায় বৃহস্পতিবার সোনারগাঁ থানায় মামলা হয়েছে। এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জানা যায়, দুপুরে ২০০ বস্তা সিমেন্ট নিয়ে একটি পিকআপ মেঘনা ইকোনমিক জোনের উদ্দেশে যাচ্ছিল। পিকআপটি উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় পৌঁছানোর পর মো. শুভ, মো. সুমন, মো. রাব্বী, আল আমিন, মো. তানভীর, মো. সজিব, মো. সবুজ, হোসেন মোল্লা, মাহফুজসহ ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে সেটির গতিরোধ করে।

দাবিকৃত অর্থ না পেয়ে দুর্বৃত্তরা পিকআপচালক রাফিউল হক রাব্বীকে মারধর করে এবং এর জানালার কাঁচ ভাঙে। পরে হামলাকারীরা প্রায় ১০০ বস্তা সিমেন্ট লুট করে। এ সময় পিকআপ চালকের চিৎকারে নির্মাণকাজের ঠিকাদারি প্রতিনিধি আবু সাইদ ও মো. সোপান এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকেও পিটিয়ে জখম করে। পরে হামলাকারীরা সাইদের কাছ থেকে শ্রমিকদের বিল দেওয়ার জন্য রাখা ১ লাখ টাকা ছিনিয়ে নেয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .