Logo
Logo
×
   

খবর

বালিয়াকান্দিতে স্বাস্থ্যমন্ত্রী

দুই-এক মাসে ১৭ বছরের অব্যবস্থাপনা দূর করা সম্ভব নয়

Icon

রাজবাড়ী ও বালিয়াকান্দি প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দীর্ঘ ১৭ বছরের স্বাস্থ্যসেবা খাতে যে অব্যবস্থাপনা তৈরি হয়েছে, তা দুই-এক মাসের মধ্যে দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাঘুটিয়া গ্রামে নিহত গৃহবধূ কনিকা মণ্ডলের স্বামী অশান্ত মণ্ডলের বাড়িতে পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী শোকাহত পরিবারকে সমবেদনা জানান ও তার নিজ তহবিল থেকে ৫০ হাজার টাকা পরিবারের হাতে তুলে দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতির পেটের ভেতর সার্জিক্যাল গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। অপারেশনের প্রায় ৫১ দিন পর তার মৃত্যু হয়। এমন ঘটনায় সরকার ব্যথিত, বিষয়টি জানার পর আমি ঢাকা থেকে রাজবাড়ীতে ছুটে এসেছি। রাজবাড়ীর সিভিল সার্জনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন-রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, রাজবাড়ীর পুলিশ সুপার মো. সামসুল হক, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান প্রমুখ।

অশান্ত মণ্ডলের স্ত্রী কণিকা মণ্ডল বৃহস্পতিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে পেটের গজ বের করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ২৯ জুন ফরিদপুরের একটি হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে ওই গৃহবধূ কন্যাসন্তান প্রসব করেন। তবে সিজারিয়ানের পর সার্জিক্যাল গজ রেখেই পেট সেলাই করে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সরকারের নজরে আসে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .