Logo
Logo
×
   

খবর

মালয়েশিয়ায় ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক

Icon

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাজাংয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। বুধবার পরিচালিত এ অভিযানে ইমিগ্রেশন বিভাগের ২০ কর্মকর্তা অংশ নেন।

সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের (নিয়ন্ত্রণ) উপপরিচালক মোহাম্মদ খুসাইরি কামারুদিন জানান, অভিযানে ১১৪ অভিবাসীর কাগজপত্র ও বৈধতার বিষয় যাচাই করা হয়। এর মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১১২ জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, আটকদের মধ্যে ৮৭ জন বাংলাদেশি, ১৩ জন ইন্দোনেশীয়, পাঁচজন মিয়ানমারের এবং সাতজন পাকিস্তানি নাগরিক। আটকদের বয়স ১৪ থেকে ৫২ বছরের মধ্যে। তাদের মধ্যে ৯৮ জন পুরুষ ও ১৪ জন নারী রয়েছেন।

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে মোহাম্মদ খুসাইরি বলেন, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে বৈধ কাগজপত্র বা মালয়েশিয়ায় অবস্থানের বৈধ পাস না থাকার বিষয়টিও অন্তর্ভুক্ত। এছাড়া বৈধ পাস বা ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থানের প্রমাণও পাওয়া গেছে। আটক ১১২ জনকে পরবর্তী ব্যবস্থা ও তদন্তের জন্য ইমিগ্রেশন বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সংশ্লিষ্ট আইন ও বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ।

কেএলআইএ ইমিগ্রেশন ক্যাম্প পরিদর্শন ও আটক বাংলাদেশিদের কনস্যুলার সেবা দেওয়ার উদ্যোগ : মালয়েশিয়ার কেএলআইএ ইমিগ্রেশন ক্যাম্প পরিদর্শন করেছে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (লেবার) সিদ্দিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি ক্যাম্পে আটক বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করে এবং তাদের খোঁজখবর নেয়। পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা ক্যাম্পে আটক ২০ বাংলাদেশির সঙ্গে সরাসরি কথা বলেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও কনস্যুলার সেবা দেওয়ার উদ্যোগের কথা জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .