Logo
Logo
×
   

ঘরে বাইরে

বায়োজিনের নতুন পণ্য

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বায়োজিনের নতুন পণ্য

ছবি: সংগৃহীত

স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন কসমেসিউটিক্যালস ‘বায়োজিন ডার্মা স্ক্যান এআই স্কিন অ্যানালাইজার’ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। মিরপুর ডিওএইচএস কালচারাল সেন্টারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ নতুন প্রযুক্তিনির্ভর সেবার যাত্রা শুরু হলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়োজিন কসমেসিউটিক্যালসে সিইও ও প্রতিষ্ঠাতা মুহাম্মদ জাহিদুল হক, জেনারেল ম্যানেজার জান্নাতুল ফেরদৌস, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এছাড়া উপস্থিত ছিলেন দেশের স্কিনকেয়ার ও বিউটি ইন্ডাস্ট্রির জনপ্রিয় ইনফ্লুয়েন্সার শাম্মা রুশাফি অবন্তী, সানজিদা ইসলাম সায়মা এবং ফারজানা ইসলামসহ আরও অনেকে। বায়োজিন কসমেসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা মুহাম্মদ জাহিদুল হক বলেন, ‘ডার্মা স্ক্যান এআই স্কিন অ্যানালাইজারের মাধ্যমে আমরা বিজ্ঞানভিত্তিক স্কিনকেয়ারকে প্রত্যন্ত অঞ্চলসহ সারাদেশে সবার জন্য সহজলভ্য করতে চাই, যাতে সবাই ত্বক সম্পর্কে সঠিক ধারণা পায় এবং ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী নির্ভরযোগ্য সমাধান গ্রহণ করতে পারে।’

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলেন, ‘বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মানুষের জন্য ডার্মা স্ক্যান এআই স্কিন অ্যানালাইজার ত্বকের যত্নে একটি নতুন মাত্রা যোগ করল। এখন স্কিনকেয়ার নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই।’

বায়োজিনের অফিসিয়াল ওয়েবসাইট (https://bioxin.com/skin-analyyer)।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .