Logo
Logo
×
   

দ্বিতীয় সংস্করণ

মোহাম্মদপুরে জিহাদ হত্যায় গ্রেফতার ১

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জিহাদ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পারভেজ নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে নিহত জিহাদের লুণ্ঠিত মোবাইল ফোনটি। পুলিশ জানিয়েছে, মোবাইল ফোন সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে জিহাদ ও তার বন্ধুকে আটকে রেখে লোহার রড, বাঁশের লাঠি ও চাপাতির উলটা পিঠ দিয়ে নির্যাতন করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় জিহাদ মারা যান। শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশের তেজগাঁও বিভাগ এসব তথ্য জানায়।

পুলিশ জানায়, নিহত জিহাদের সঙ্গে আসামিদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ১৭ আগস্ট জিহাদের বন্ধু নিরব তাকে বাসা থেকে ডেকে নিয়ে যান। রায়েরবাজারে আসামি জাহিদের সঙ্গে তাদের দেখা হয়। জাহিদ তাদের নিয়ে ‘পার্টি’ করার কথা বলে রায়েরবাজার ইজিসখান রোডে নিয়ে যায়। সেখানে অন্য আসামিরা যুক্ত হয় এবং নুর জাহানের বাড়ির তৃতীয় তলার একটি টিনশেড কক্ষে নিয়ে তাদের আটকে রাখে।

সেখানে মোবাইল নিয়ে পূর্ব শত্রুতার জেরে জিহাদ ও নিরবকে এলোপাতাড়ি মারধর করে আসামিরা। মারধরে নিরবের ডান হাত ভেঙে যায় এবং জিহাদের শরীর মারাত্মক জখম হয়। আসামিরা জিহাদের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেয়। পরদিন নিরবকে ছেড়ে দেওয়া হলেও জিহাদের ওপর পুনরায় নির্যাতন চালানো হয়। নির্যাতনে জিহাদ গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওইদিন দুপুরে আসামি পারভেজ তাকে নিজ বাসার সামনে ফেলে রেখে পালিয়ে যায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .