Logo
Logo
×
   

খেলা

জিতেছে আবাহনী, শীর্ষে কিংস

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জিতেছে আবাহনী, শীর্ষে কিংস

বাংলাদেশ ফুটবল লিগে জিতেছে আবাহনী। লিগ টেবিলের শীর্ষে উঠেছে কিংস। শনিবার কিংস অ্যারেনায় পয়েন্ট টেবিলের শীর্ষ দুদলের লড়াই উপভোগ্য হলো। কিংস ও ফর্টিস উপহার দিল পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচ। ব্যবধান গড়ে দিলেন দরিয়েলতন। এই ব্রাজিলিয়ানের হ্যাটট্রিকে ৩-২ গোলে জিতে শীর্ষে উঠেছে কিংস। প্রতিপক্ষের মাঠে শুরুতে এগিয়ে যায় ফর্টিস। ১৯ মিনিটে গোল করেন ওনিয়েকাচি ওকাফোর। ২৬ মিনিটে পেনালটি থেকে ম্যাচে সমতা ফেরান দরিয়েলতন (১-১)। ৫২ মিনিটে দরিয়েলতনের দ্বিতীয় গোলে এগিয়ে যায় কিংস (২-১)। ৭৫ মিনিটে ফর্টিসের নেপালি ফরোয়ার্ড অনন্ত তামাং সমতা (২-২) ফেরালে জমে ওঠে ম্যাচ। তিন মিনিট পর কিংসকে আবারও এগিয়ে দেন দরিয়েলতন (৩-২)। লিগে নিজের প্রথম হ্যাটট্রিক করেন তিনি। এই গোল গড়ে দেয় ম্যাচের ভাগ্য। শেষ দিকে গোলকিপারকে একা পেয়েও ফর্টিসের ওকাফোর সুযোগ নষ্ট করেন ১১ ম্যাচ শেষে শীর্ষে থাকা কিংসের পয়েন্ট ২৪। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে ফর্টিস।

এদিকে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে তারা। এই জয়ে ১৯ পয়েন্ট নিয়ে তিনে আবাহনী। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ব্রাদার্স। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পিডব্লুডিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আরামবাগ। এই জয়ে ১১ ম্যাচে নয় পয়েন্ট নিয়ে নবম স্থানে আরামবাগ। সাত পয়েন্ট নিয়ে তলানিতে পিডব্লুডি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম