পারল না আবাহনী কিংসের শেষ হাসি
কিংস ২, আবাহনী ০
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পারল না আবাহনী। কিংসই চ্যাম্পিয়ন। এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নিশ্চিত করল তারা। শুক্রবার কুমিল্লায় আবাহনীকে ২-০ গোলে হারিয়ে কিংস ১৭ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট পেয়ে শিরোপা জেতে। তাদের দুই গোলদাতা ব্রাজিলীয় ফরোয়ার্ড দরিয়েলতন ও সোহেল রানা। লিগে এটি দরিয়েলতনের ১৮তম গোল। দিনের অপর ম্যাচে হেরে গেছে মোহামেডান। তাদের ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। পুলিশ এফসি ও পিডব্লুডি একই ব্যবধানে ১-০ গোলে জয়ী হয় যথাক্রমে আরামবাগ এবং ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে। মাত্র ১০ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা ফকিরেরপুলের অবনমন হয়ে গেছে। আবাহনী শেষবার লিগ শিরোপা জিতেছিল ২০১৭-১৮ মৌসুমে। এরপর চারবার তারা রানার্সআপ হলেও শিরোপা জেতা সম্ভব হয়নি তাদের পক্ষে।
