Logo
Logo
×
   

খেলা

৯০ বছরে মোহামেডান

নতুন উচ্চতায় ঐতিহ্যবাহী ক্লাবকে নিয়ে যাওয়ার লক্ষ্য

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

৯০ বছরে মোহামেডান

ক্লাবের ৯০ বছর পূর্তি উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার ঘোষণা করেছে ঐতিহ্যবাহী মোহামেডান। রোববার মতিঝিলে ক্লাবের সভাকক্ষে নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা শেষে এক সংবাদ সম্মেলনে ক্লাবের রূপরেখা, অবকাঠামো উন্নয়ন, শক্তিশালী দল গঠন এবং আর্থিক স্বনির্ভরতা নিয়ে নানা পরিকল্পনা তুলে ধরেন কর্মকর্তারা।

ক্লাব সভাপতি বরকতউল্লাহ বুলু জানান, ৯০ বছর পূর্তি উপলক্ষ্যে মোহামেডান বড় পরিসরে অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। তিনি বলেন, ‘এ বছর মোহামেডান ৯০ বছরে পা দিয়েছে। নয় দশকের এই আয়োজন আমরা মহাআয়োজনের মধ্য দিয়ে করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধান অতিথি করার ইচ্ছা রয়েছে। তার সুবিধাজনক সময়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে।’ তিনি আরও বলেন, ‘ক্লাবের ইতিহাসে এবারই সবচেয়ে শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠন করা এবং সম্মিলিত প্রচেষ্টায় মোহামেডানকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে।

ক্লাব পরিচালনায় ইউরোপীয় মডেল অনুসরণের পরিকল্পনার কথাও জানিয়েছে। দেশের বিভিন্ন জেলায় মোহামেডানের ফ্যান ক্লাব ও সাংগঠনিক কমিটি গঠন করা হবে। যেখানে এখনো কমিটি নেই, সেখানে নতুনভাবে খেলাধুলাসংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। অবকাঠামো উন্নয়নের অংশ হিসাবে সাভারে ২৫ একর জমির ওপর নতুন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মতিঝিলের বর্তমান সম্পদকে আরও কার্যকরভাবে ব্যবহার করে নতুন আয়ের উৎস তৈরির লক্ষ্যে শক্তিশালী ডেভেলপমেন্ট কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ কমিটির চেয়ারম্যান করা হয়েছে সাবেক গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসকে।

আগামী মৌসুমে ফুটবলে শক্তিশালী দল গঠনের লক্ষ্যে ফুটবল কমিটির চেয়ারম্যান হিসাবে মোস্তফা কামালের নাম ঘোষণা করা হয়েছে। হকিতেও শক্তিশালী দল গড়ার পরিকল্পনা রয়েছে। ক্লাব কর্মকর্তারা জানান, মোহামেডান ঐতিহ্যগতভাবেই হকিতে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম