ফেডকাপের ফাইনাল নিয়ে সিদ্ধান্তহীন বাফুফে!
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফেডারেশন কাপের ফাইনালকে কেন্দ্র করে সোমবার দিনভর উত্তেজনা ও নাটকের মধ্য দিয়ে গেছে।
দুই ফাইনালিস্ট মোহামেডান ও কিংসের কর্তাদের সঙ্গে বসেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। কিন্তু রাত ৯টা পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি।
ফাইনালের ভেন্যু নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় নিরাপত্তার কারণে কিংস অ্যারেনায় মোহামেডান খেলতে রাজি না হওয়ায়। মোহামেডান দলের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান ভেন্যুতে নিরাপত্তা ও মাঠের প্রস্তুতির কারণে তারা খেলতে অনীহা প্রকাশ করেছে।
বাফুফের কর্মকর্তারা জানিয়েছেন, ভেন্যু পরিবর্তন বা ফাইনালের পুনর্নির্ধারণ নিয়ে বিকল্প পরিকল্পনা তৈরি করা হচ্ছে। যদিও কাল রাত পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
