Logo
Logo
×
   

খেলা

পাকিস্তান সিরিজের আগে জোসেফের ‘বিদ্রোহ’

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পাকিস্তান সিরিজের আগে জোসেফের ‘বিদ্রোহ’

সংগৃহীত

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার জন্য জাতীয় দলের ডাক ফিরিয়ে দেওয়া ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে নতুন কিছু নয়। কেন্দ্রীয় চুক্তিতে না থাকা তারকা ক্রিকেটাররা উইন্ডিজের হয়ে খেলতে অস্বীকৃতি জানালে কিছু করার থাকে না ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের। এবার ভিন্ন এক সংকটে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড় হওয়া সত্ত্বেও পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন ২৯ বছর বয়সি পেসার আলজারি জোসেফ। টিম ম্যানেজমেন্ট তাকে দলে নিতে চাইলেও খেলতে রাজি হননি তিনি।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আজ শুরু হবে প্রথম টেস্ট। সিরিজ শুরুর আগেরদিন সংবাদ সম্মেলনে আলজারি জোসেফের ‘বিদ্রোহী’ হওয়ার খবর জানিয়ে বোমা ফাটালেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি, ‘তাকে না পাওয়া বড় ক্ষতি। কিন্তু বাস্তবতা হলো, তাকে দলে রাখা হলেও খেলতে অস্বীকৃতি জানিয়েছে জোসেফ। চুক্তিবদ্ধ কোনো খেলোয়াড় যদি জাতীয় দলের হয়ে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে সেটির সমাধান বা শাস্তি কী হবে, তা বোর্ডের পরিচালকরা ঠিক করবেন। এটি আমার এখতিয়ারের বাইরে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম