Logo
Logo
×
   

খেলা

টেস্টে বাবরের সেঞ্চুরিবিহীন ১,৩১৭ দিন

আবদুল্লাহ শফিক ১৬০*

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টেস্টে বাবরের সেঞ্চুরিবিহীন ১,৩১৭ দিন

ত্রিনিদাদ টেস্টের তৃতীয়দিনের বড় খবর, বাবর আজম আবারও সেঞ্চুরি মিস্ করলেন। ১২ রানের আক্ষেপে পুড়তে হলো তাকে রানআউট হয়ে। এ নিয়ে ১,৩১৭ দিন টেস্টে কাটল তার শতরানের ইনিংস ছাড়া। যা প্রায় চার বছরের সমান।

আবদুল্লাহ শফিকের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ৮৮ রানে রানআউট হয়ে সাজঘরে ফিরতে হলো পাকিস্তান অধিনায়ককে। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয়দিন মঙ্গলবার পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে বাবর সেঞ্চুরি মিস্ করলেও শফিক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৬০ রানে।

পাকিস্তান প্রথম ইনিংসে ৩৮৭ রানে অলআউট হয় তাদের প্রথম ইনিংসে। লিড ৪৩ রানের। সাজিদ খান ৩০ রান করে আউট হন। শফিক ও সাজিদ ১২৩ বলে ৫৯ রানের জুটি গড়েন। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৩৪৪ রানে অলআউট হয়। দুই ম্যাচের সিরিজে তারা ১-০তে এগিয়ে।

ওয়েস্ট ইন্ডিজে ৪৯ বছর পর পাকিস্তানের দ্বিতীয় ব্যাটার হিসাবে আবদুল্লাহ শফিক ১৫০ কিংবা তার বেশি রানের ইনিংস খেললেন। ১৯৭৭-এ জর্জটাউনে মাজিদ খান প্রথম ১৬৭ রান করেছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম