|
ফলো করুন |
|
|---|---|
আবারও শ্রীলংকা দলের ব্যাটিং কোচ হলেন হাসান তিলকারত্নে। শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে তিনি জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে কাজ করবেন। ৫৯ বছর বয়সি সাবেক ব্যাটার তিলকারত্নের কোচিং অভিজ্ঞতা নতুন নয়। এর আগেও তিনি জাতীয় পুরুষ দলের ব্যাটিং কোচ এবং নারী দলের প্রধান কোচ ছিলেন।
তিলকারত্নে বাংলাদেশ নারী দলেরও প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি শ্রীলংকা দলের ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ পেয়েছেন। দেশটির হয়ে নিজের বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনে তিলকারত্নে ৮৩ টেস্ট ও ২০০ ওডিআইতে ৮,২০০ রানের বেশি করেছেন। ১৯৯৬ বিশ্বকাপজয়ী শ্রীলংকা দলের সদস্য তিনি।
