Logo
Logo
×
   

খেলা

হেডিংলি টেস্ট

আড়াই দিনেই হারল পাকিস্তান

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অধিনায়ক হিসাবে জো রুটের দ্বিতীয় অধ্যায় ইংল্যান্ড শুরু করল বিশাল এক জয় দিয়ে। হেডিংলিতে শুক্রবার তিনদিনের মধ্যে তারা ইনিংস ও ১০৩ রানে হারিয়েছে পাকিস্তানকে। হেডিংলিতে এটি ইংল্যান্ডের টানা সপ্তম টেস্ট জয়। পাকিস্তান ২০১৮ সালে এই ভেন্যুতে ইনিংস ও ৫৫ রানের ব্যবধানে হেরেছিল। আট বছর পর সেই লিডসে আবারও মাথা নিচু হলো তাদের করুণ পরাজয়ে। বাবর আজমবিহীন পাকিস্তান হেরেছে বলতে গেলে আড়াই দিনে। ১৩৫ রানে সফরকারীদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেলে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে যায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে পাকিস্তান ১৭১ এবং ইংল্যান্ড ৪০৯ রান করে।

ইংল্যান্ড শুক্রবার ৩৬৬/৮-এ তৃতীয়দিনের খেলা শুরু করে ৪০৯ রানে থামে। ইনিংস হার এড়ানোর জন্য ২৩৮ রান করতে হতো পাকিস্তানকে। কিন্তু দ্বিতীয় ইনিংসের মাত্র ১১তম ডেলিভারিতে ইমাম-উল-হককে জফরা আর্চার ফিরিয়ে দেওয়ার পর পাকিস্তানি ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল শুরু হয়ে যায়।

মাত্র ৩৭.৩ ওভার স্থায়ী ইনিংসে সর্বোচ্চ ৪১ রান আসে মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে।

লাঞ্চের পর দুই ওভারে তিন উইকেট নেওয়া জশ টাং ম্যাচে আট উইকেট নেন ৮৯ রান দিয়ে। ম্যাচসেরা ডান-হাতি পেসার ওলি রবিনসনও দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নেন। রান দেন ৮০। এটিই ম্যাচে তার কারিয়ারসেরা বোলিং। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া লর্ডস টেস্ট জিতলে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নেবে ইংল্যান্ড। দেশটির সাবেক ক্রিকেটারদের ভবিষ্যদ্বাণী, জো রুটরা ৩-০ তে হোয়াইটওয়াশ করবেন পাকিস্তানকে।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান প্রথম ইনিংস ১৭১।

ইংল্যান্ড প্রথম ইনিংস ৪০৯ (জর্ডান কক্স ৭৩, জো রুট ৬৬, হ্যারি ব্রুক ৯১, ড্যান লরেন্স ৫১। খুররাম শাহজাদ ৩/১৩৩, আলী উসমান ৫/৯৫)।

পাকিস্তান দ্বিতীয় ইনিংস ১৩৫ (শান মাসুদ ২৯, মোহাম্মদ রিজওয়ান ৪১। ওলি রবিনসন ৩/২৯, জফরা আর্চার ৩/৫০, জশ টাঙ ৩/৪৩)।

ফল : ইংল্যান্ড ইনিংস ও ১০৩ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : ওলি রবিনসন (ইংল্যান্ড)।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .