হেলথ টিপস
শিশুদের বারবার অসুখ : পুষ্টি, পরিচ্ছন্নতা নাকি দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা
ডা. নাদিরা মোছাব্বির
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আপনার শিশু ঘন ঘন অসুস্থ হচ্ছে, কখনো সর্দি-কাশি, ডায়রিয়া, কখনো বা জ্বর। তাহলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য শিশুর খাদ্যাভ্যাস এবং জীবন যাত্রাতে কিছু পরিবর্তন আনতে পারেন।
► শিশুর খাদ্যতালিকাতে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থ সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন। ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন-সাইট্রাস ফল (কমলা, লেবু), জিংকযুক্ত খাবার (শিম, বাদাম, বীজ, গোটা শস্য) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এ ছাড়া পর্যাপ্ত সূর্যের আলো এবং দুধ, ডিম শিশুর শরীরে প্রয়োজনীয় ভিটামিন ডি সরবরাহ করে। অতিরিক্ত চিনিযুক্ত খাবার এবং জাঙ্কফুড পরিহার করুন।
► বয়স ভেদে আপনার শিশুর জন্য ৮ থেকে ১২ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন।
► সপ্তাহের ৫ দিন, অন্তত ৩০ মিনিট করে মাঝারি ব্যায়াম করতে উৎসাহিত করুন।
► সঠিক স্বাস্থ্যবিধি অভ্যাস গড়ে তুলুন, যা জীবাণু ও সংক্রমণ বিস্তার রোধে সাহায্য করে।
লেখক : শিশু পরিপাকতন্ত্র ও পুষ্টি রোগ বিশেষজ্ঞ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি।
