|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের জন্য বড় একটি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি। দেশটির কঠিন সময়ে পূর্ণ আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছে রিয়াদ। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সৌদি আরবের কাছে ৫ বিলিয়ন ডলারের নতুন ঋণ এবং তেল আমদানিতে আর্থিক সুবিধা পেতে যাচ্ছে। এদিকে, পাকিস্তানের ‘অর্থনৈতিক সমর্থন’ প্রদর্শনে সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান এখন ইসলামাবাদ সফর করছেন। সংযুক্ত আরব আমিরাতকে কয়েক বিলিয়ন ডলারের ঋণ ফেরত দেওয়ার ঘোষণা দেওয়ার কয়েক দিন পরই ইসলামাবাদ সফর করছেন সৌদি অর্থমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তিনি ‘ক্রাউন প্রিন্সের সঙ্গে তার সাম্প্রতিক উষ্ণ ও আন্তরিক টেলিফোন আলাপের কথা স্মরণ করেন’ এবং ‘পাকিস্তানের প্রতি ক্রাউন প্রিন্সের গভীর আন্তরিকতা এবং বছরের পর বছর ধরে পাকিস্তানের অর্থনৈতিক ও আর্থিক খাতে সৌদি আরবের দীর্ঘস্থায়ী সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আরব নিউজ।
