তুরস্কের কাছে ‘সুন্দরী নারী’ চাইলেন উগান্ডার সেনাপ্রধান
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
উগান্ডার সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট মুসেভেনির ছেলে জেনারেল মুহুজি কাইনেরুগাবা তুরস্কের বিরুদ্ধে এক অদ্ভুত ও বিতর্কিত আলটিমেটাম জারি করেছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ‘সিকিউরিটি ডিভিডেন্ড’ এবং সেদেশের ‘সবচেয়ে সুন্দরী নারী’কে স্ত্রী হিসাবে দাবি করেছেন। তার অভিযোগ, সোমালিয়ায় আল-শাবাব জঙ্গিদের বিরুদ্ধে গত দুই দশক ধরে উগান্ডার সেনারা রক্তক্ষয়ী লড়াই করলেও, সেখানাকার অবকাঠামো ও বন্দর চুক্তি থেকে মুনাফা লুটছে তুরস্ক। কাইনেরুগাবা এই অর্থকে উগান্ডার সামরিক ত্যাগের ক্ষতিপূরণ হিসাবে দেখছেন। জেনারেল হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যে এই দাবি পূরণ না হলে তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে উগান্ডা এবং কাম্পালায় তুর্কি দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। বিতর্কিত এই পোস্টগুলো পরবর্তীতে মুছে ফেলা হলেও তা আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল ফেলেছে। এনডিটিভি।
