Logo
Logo
×

দশ দিগন্ত

ছোট খবর

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১৮

Icon

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দক্ষিণ লেবাননজুড়ে ইসরাইলি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। শনিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের সিডনের কাছে একটি গ্রামে ইসরাইলি হামলায় অন্তত আটজন নিহত এবং আরও নয়জন আহত হয়েছেন। এর আগে, মন্ত্রণালয় জানিয়েছিল যে, নাবাতিয়েহ জেলায় ইসরাইলি হামলায় তিনজন জরুরি কর্মীসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় তার সর্বশেষ পরিসংখ্যানে জানিয়েছে যে, ২ মার্চ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধে লেবানন জড়িয়ে পড়ার পর থেকে অন্তত ২,০২০ জন নিহত এবং আরও ৬,৪৩৬ জন আহত হয়েছেন। আল-জাজিরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম