Logo
Logo
×
   

দশ দিগন্ত

ছাড়পত্র ছাড়াই কাজে ট্রাম্প-ঘনিষ্ঠ নাতালি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ সহকারী নাতালি হার্পকে নিয়ে সমালোচনা যেন পিছুই ছাড়ছে না। এক বছর নিরাপত্তা ছাড়পত্র ছাড়াই হোয়াইট হাউজে কাজ করেছেন তিনি। এ সময়ে নাতালি যুক্তরাষ্ট্র সরকারের গোপন তথ্যের নাগাল পেয়েছিলেন কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

নাতালি কেন প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন, তা জানা যায়নি।

দুটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। হোয়াইট হাউজের সাবেক নৈতিকতা কর্মকর্তা নরম্যান আইজেন বলেন, ‘দেশের সবচেয়ে সংবেদনশীল গোপন তথ্যের সম্ভাব্য নাগালের মধ্যে থাকা একজন সহকারী এত দীর্ঘ সময় নিরাপত্তা ছাড়পত্র ছাড়া ছিলেন, এটি অত্যন্ত বিস্ময়কর।’ তিনিবলেন, ‘রাষ্ট্রীয় গোপনীয়তায় প্রবেশের সুযোগ সাধারণ চাকরির সুবিধা হিসাবে দেখা জাতীয় নিরাপত্তা ব্যবস্থাপনার একটি ভয়াবহ পদ্ধতি। এটি মেনে নেওয়া যায় না।’

বিতর্কের জেরে জনসম্মুখে মেলানিয়া : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ সহকারী নাতালি হার্পকে ঘিরে জল্পনাকল্পনা শুরুর পর প্রথম জনসম্মুখে এলেন মেলানিয়া ট্রাম্প। হোয়াইট হাউজের রোজ গার্ডেনে এক অনুষ্ঠানে রসিকতা করে বললেন, ‘শুনলাম, আপনারা নাকি আমাকে মিস করছিলেন, তাই আমি চলে এলাম।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .