Logo
Logo
×
   

Uncategorised

নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী

ফরিদপুর-যশোরে আলোচনা সভা দোয়া

Icon

ফরিদপুর ও যশোর ব্যুরো

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শনিবার ফরিদপুর ও যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর : শনিবার বাদ আসর শহরের থানা রোডের দৈনিক যুগান্তর ফরিদপুর ব্যুরো অফিসসংলগ্ন বারী প্লাজা মসজিদে কুরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হক। এ সময় উপস্থিত ছিলেন যুগান্তর ফরিদপুর ব্যুরো প্রধান জাহিদ রিপন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার প্রতিনিধি কামরুজ্জামান সোহেল, বাংলা টিভির প্রতিনিধি সুমন জামান, বারী প্লাজা মার্কেট কমিটির সদস্য এমএম মুবিন প্রমুখ।

যশোর : যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শনিবার বাদ আসর শহরের কারবালা পীরনূর বোরহান শাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সুপার হাফেজ মো. মহিববুল্লাহ। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বজন সমাবেশ যশোর জেলা শাখার সভাপতি জিএম জুলফিকার আব্দুল্লাহ, সহসভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন, দৈনিক যুগান্তর যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়, ব্যুরো ফটোগ্রাফার হাসফিকুর রহমান পরাগ প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .