Logo
Logo
×
   

চিত্র বিচিত্র

একচাকায় আগুন নিয়ে খেলে গিনেস রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০১:৫৪ পিএম

একচাকায় আগুন নিয়ে খেলে গিনেস রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক

ছবি: সংগৃহীত

একচাকার সাইকেল (ইউনিসাইকেল) চালিয়ে জ্বলন্ত মশাল নিয়ে কসরত করতে গিয়ে চরম মাশুল গুনতে হলো মার্কিন এক নাগরিককে। রেকর্ডের প্রচেষ্টাকালে আগুনের শিখায় তার চোখের ভুরু এবং হাতের পেছনের লোম পুড়ে গেছে। এরপরও বিশ্বরেকর্ড গড়া থেকে তিনি পিছ পা হননি। 

একচাকার সাইকেলে সবচেয়ে বেশি বার পর পর জ্বলন্ত মশাল ক্যাচ ধরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়া ব্যক্তির নাম রাশ। তিনি যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বাসিন্দা। 

একচাকার সাইকেল চালানো এবং একসঙ্গে একাধিক বস্তু শূন্যে ছুঁড়ে দেওয়ার (জাগলিং) কসরতের জন্য তিনি সুপরিচিত। তার ঝুলিতে ইতোমধ্যে বেশ কয়েকটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। 

রাশ জানান, টানা ৩৭টি জ্বলন্ত মশাল ধরে রাখার নিজের আগের রেকর্ডটি ভাঙতে নামার সময় তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন, যদিও এই সাফল্যের ব্যাপারে নিশ্চিত হওয়ার মতো বিশেষ কোনো কারণ ছিল না। 

রাশ ব্যাখ্যা করে বলেন, যখন কেউ একচাকার সাইকেলে চেপে সামনের দিকে এগিয়ে যায় এবং বাতাসে জ্বলন্ত মশাল ছুঁড়তে থাকে, তখন সাইকেলের গতির কারণে তৈরি হওয়া বাতাসের প্রবাহ আগুনকে সরাসরি মুখের দিকে ঠেলে দেয়। 

তিনি আরও যোগ করেন, একচাকার সাইকেলে চেপে জ্বলন্ত মশাল নিয়ে কসরত করার প্রথম চেষ্টাতেই তার ভুরু এবং হাতের পেছনের লোম সামান্য ঝলসে গিয়েছিল। 

তবে সব বাধা পেরিয়ে অবশেষে রাশ নিজের গতি ও ভারসাম্য ধরে রাখতে সক্ষম হন এবং টানা ১৭৫ বার মশাল ধরে আগের বিশ্বরেকর্ড চার গুণেরও বেশি ব্যবধানে ভেঙে দেন। 

রাশের এই রেকর্ডের ভিডিও পর্যালোচনা করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে নতুন বিশ্বরেকর্ডধারী হিসেবে স্বীকৃতি দিয়েছে। 

সূত্র: সামা টিভি 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .