বিশ্বের সবচেয়ে লম্বা চুল রেখে গিনেস রেকর্ডে নাম লেখালেন ভারতীয় নারী
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:০৪ পিএম
ভারতীয় নারী রেণু ধারিয়াল। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নারীদের মধ্যে বিশ্বের সবচেয়ে লম্বা চুলের নতুন রেকর্ড গড়েছেন ভারতীয় নারী রেণু ধারিয়াল। এই অনন্য অর্জনের স্বীকৃতিস্বরূপ তার নাম স্থান পেয়েছে মর্যাদাপূর্ণ ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এ।
রেণুর ঘন কালো ও ঝলমলে লম্বা চুলের দৈর্ঘ্য ৮ ফুট ১০ ইঞ্চি। আর এই অবিশ্বাস্য দৈর্ঘ্যের চুলই তাকে এনে দিয়েছে বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারীর বিরল এই খেতাব।
তার এই অস্বাভাবিক লম্বা চুল এরই মধ্যে বিশ্বজুড়ে মানুষের নজর কেড়েছে। অসাধারণ এই কীর্তির মধ্য দিয়ে তিনি এখন বিশ্বরেকর্ডধারী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ও পরিচিতি লাভ করেছেন।
সূত্র: সামা টিভি

-6a71b140e40db.jpg)