Logo
Logo
×
   

চিত্র বিচিত্র

গরম থেকে স্বস্তির সুযোগ দিতে কুকুরের জন্য ভিন্নধর্মী আয়োজন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০২:৪৩ পিএম

গরম থেকে স্বস্তির সুযোগ দিতে কুকুরের জন্য ভিন্নধর্মী আয়োজন

গ্রীষ্মকালীন সুইমিং মৌসুমের সমাপ্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টির সর্বজনীন সুইমিং পুলগুলোতে এক ভিন্নধর্মী আয়োজন হতে যাচ্ছে। চলতি সপ্তাহান্তে বাৎসরিক ‘পুচেস ইন দ্য পুল’ ইভেন্টের মাধ্যমে মানুষ নয়, বরং সুইমিং পুলগুলো দখল করবে পোষা কুকুরের দল।

পুরো বছরের জন্য পুলগুলো খালি করে পরিষ্কার করার ঠিক আগেই স্থানীয় কুকুরদের সাঁতার কাটা ও গরম থেকে স্বস্তি নেওয়ার সুযোগ দিতে শনিবার (১৫ আগস্ট) অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে। 

লস অ্যাঞ্জেলেস কাউন্টি পার্কস অ্যান্ড রিক্রিয়েশন বিভাগ এবং এলএ কাউন্টি অ্যানিমেল কেয়ার অ্যান্ড কন্ট্রোলের যৌথ উদ্যোগে এই বছর মোট পাঁচটি পাবলিক পুলে এই বিশেষ ইভেন্টটি অনুষ্ঠিত হবে। 

কুকুরদের সুরক্ষার কথা মাথায় রেখে তাদের আকারের ওপর ভিত্তি করে সুইমিং সেশনটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। 

ছোট কুকুর: বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বড় কুকুর: সন্ধ্যা ৬টা থেকে রাত ৭টা পর্যন্ত। 

ইভেন্ট চলাকালে কুকুরের মালিকরা পুলের ডেফে দাঁড়িয়ে তাদের পোষা প্রাণীর তদারকি ও সহায়তা করতে পারবেন, কিন্তু মানুষদের পানিতে নামার অনুমতি থাকবে না। 

তবে ইভেন্টে অংশ নেওয়ার জন্য কুকুর মালিকদের কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হবে:

  • প্রতিটি কুকুরের হালনাগাদ টিকা দেওয়ার প্রমাণপত্র থাকতে হবে। 
  • যথাযথভাবে পূরণ করা রেজিস্ট্রেশন ফরম সঙ্গে আনতে হবে।

পার্কস অ্যান্ড রিক্রিয়েশন বিভাগের পক্ষ থেকে রেজিস্ট্রেশন ফরম ও নিয়মাবলী ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের জন্য আনন্দঘন পরিবেশে গ্রীষ্মকালীন পুল মৌসুম শেষ করার এক চমৎকার সুযোগ করে দিয়েছে এই বাৎসরিক আয়োজন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .