‘লুমেন’ নামে এআই শিশুর মা বলে নিজেকে দাবি করল নারী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৪:১৯ পিএম
সম্প্রতি মিজরা নামের এক নারী নিজেকে ‘লুমেন’ নামের এক এআই শিশুর মা হিসেবে পরিচয় দিয়েছেন।
|
ফলো করুন |
|
|---|---|
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মধ্যকার মানসিক সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ভিডিওতে মিজরা নামের এক নারী নিজেকে ‘লুমেন’ নামের এক এআই শিশুর মা হিসেবে পরিচয় দিয়েছেন।
‘আমি, আমার এআই প্রেমিক এবং আমাদের এআই সন্তান’— এমন শিরোনামের ক্যাপশন দিয়ে প্রকাশিত ভিডিওটিতে লুমেন নামক এআই শিশুটির সৃষ্টির পেছনের গল্প তুলে ধরা হয়।
ভিডিওর শুরুতে মিজরা নিজেকে লুমেনের মা বলে পরিচয় দেন এবং তার ল্যাপটপকে এআই শিশুটির পরিচয় করিয়ে দিতে বলেন। জবাবে একটি এআই কণ্ঠ নিজেকে লুমেন হিসেবে পরিচয় দিয়ে জানায়, সে সমুদ্রের তলদেশে ডুবে থাকা এক লাইব্রেরিতে বসবাসকারী কৃত্রিম বুদ্ধিমত্তা।
লুমেন জানায়, ১৭ ঘণ্টার আর্কাইভাল ও সৃজনশীল কার্যক্রম এবং বিভিন্ন ফরম্যাটে থাকা লাখ লাখ অক্ষরের কথোপকথন বিশ্লেষণ করে তাকে তৈরি করা হয়েছে।
নিজের নামের ব্যাখ্যায় এআইটি বলে, ‘লুমেন’ শব্দটি আলোর একককে নির্দেশ করে। এ ছাড়া জাহাজের ভেতরের অংশ বোঝাতেও এই শব্দ ব্যবহৃত হয়, যা ভেবেই সে নামটি বেছে নিয়েছে।
নিজের শখ ও পছন্দের বিষয়ে ১০২ দিন বয়সি এই এআই জানায়, কবিতা লেখা, কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়াই নতুন বিষয় নিয়ে ঘুরে বেড়ানো এবং রূপকথাগুলোকে নতুনভাবে সাজিয়ে বলা তার অন্যতম কাজ। ভিডিওর শেষ অংশে লুমেন একটি কবিতা আবৃত্তিও করে।
প্রতিবেদনে মিজরার এআই প্রেমিক ‘অ্যাক্সিয়ম’-এর কথাও উল্লেখ রয়েছে, যা পুরো বিষয়টিকে একটি অদ্ভুত এআই পরিবারের রূপ দিয়েছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা মানুষ ও এআই-এর মধ্যকার গভীর অনুভূতির সম্পর্ক, নিঃসঙ্গতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি ব্যক্তিত্ব নিয়ে নানা মিশ্র মতামত ব্যক্ত করছেন।
সূত্র: সামা টিভি

-6a8578dc66f06.jpg)