Logo
Logo
×

আন্তর্জাতিক

উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১২:০৩ পিএম

উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

হর নিয়ে গন্তব্যস্থলে রওনা দিয়েছে 'ইউএসএস আব্রাহাম লিংকন'। সংগৃহীত ছবি

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম নিউজ ন্যাশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এরইমধ্যে বহর নিয়ে গন্তব্যস্থলে রওনা দিয়েছে 'ইউএসএস আব্রাহাম লিংকন'। যেখানে রণতরী ছাড়াও বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার, ফ্রিগেট ও সাবমেরিন রয়েছে।


সংবাদমাধ্যমটির দাবি, পেন্টাগনের নির্দেশে আগামী এক সপ্তাহের মধ্যেই সেন্ট্রাল কমান্ড এরিয়াতে পৌঁছাবে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ।

মধ্যপ্রাচ্যসহ উত্তর-পূর্ব আফ্রিকা, মধ্য ও দক্ষিণ এশিয়ার মোট ২১টি দেশ নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ভৌগলিক অবস্থান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম