Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের ৯টি হাসপাতালে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র–ইসরাইল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০২:৫৯ এএম

ইরানের ৯টি হাসপাতালে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র–ইসরাইল

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় দেশটির অন্তত নয়টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইরানের সংসদ সদস্য ফাতেমেহ মোহাম্মদ বেইগি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ কথা জানিয়েছে আল-জাজিরা। 

মোহাম্মদ বেইগি দেশটির সংসদের স্বাস্থ্য বিষয়ক কমিশনের সদস্য। তিনি বলেন, হামলার শিকার হাসপাতালগুলোর মধ্যে পাঁচটি রাজধানী তেহরানে এবং বাকি চারটি অন্যান্য শহরে অবস্থিত। 

বেইগি জানান, হামলার কারণে তেহরানের গান্ধী হাসপাতালটি বর্তমানে পুরোপুরি খালি করা হয়েছে। সেখানকার সব রোগীকে অন্য চিকিৎসা কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। মূলত মার্কিন ও ইসরাইলি বাহিনীর যৌথ হামলার লক্ষ্যবস্তু হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম