Logo
Logo
×

আন্তর্জাতিক

ভিসার মেয়াদ এক মাস বাড়াল কাতার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১২:৪৯ পিএম

ভিসার মেয়াদ এক মাস বাড়াল কাতার

পরিস্থিতি খারাপ হলে এই সময়সীমা আরও বাড়াবে কাতার। সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় আটকে পড়া নাগরিকদের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরিস্থিতি খারাপ হলে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

কাতার জানিয়েছে, যেসব ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, সেগুলোর সব ধরনের ভিসা এক মাসের জন্য বাড়ানো হবে। সিদ্ধান্তটি কার্যকর হয়েছে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ২০২৬ থেকে।

বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ভিসা নবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হবে। এর জন্য কোনো ফি দিতে হবে না এবং সংশ্লিষ্ট দপ্তরে উপস্থিত হওয়া বা নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

২৮ ফেব্রুয়ারির আগে যেসব প্রবেশ ভিসায় আইন লঙ্ঘন (ওভারস্টে) হয়েছে, সে ক্ষেত্রে ভিসাধারীদের নির্ধারিত জরিমানার অর্থ পরিশোধ করতে হবে। জরিমানা পরিশোধের পর উল্লেখিত তারিখ থেকে তাদের ক্ষেত্রেও ভিসা মেয়াদ বৃদ্ধি ও ফি মওকুফের সুবিধা প্রযোজ্য হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাসিন্দা ও দর্শনার্থীদের আইনগত অবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম