Logo
Logo
×

আন্তর্জাতিক

মার্কিন-ইসরাইলি হামলায় আইআরজিসির ৫ সেনা নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০১:৪১ পিএম

মার্কিন-ইসরাইলি হামলায় আইআরজিসির ৫ সেনা নিহত

ইসরাইলি হামলার পর ইরানের তেহরান থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। ছবি: সংগৃহীত

ইরানের বুশেহরে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পাঁচ সেনা নিহত হয়েছে। দেশটির সংবাদ সংস্থা আইএসএনএ এ তথ্য জানিয়েছে। 

আইএসএনএ বলছে, বুশেহর প্রদেশের মধ্যাঞ্চলীয় জাম ও দির শহরে মার্কিন-ইসরাইলি হামলায় আইআরজিসির বিমান বাহিনী ও নৌবাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন।

এদিকে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৯৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে  ৮৫ জন বেসামরিক নাগরিক এবং ১১ জন সামরিক সদস্য রয়েছেন। 

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিজ নিউজ এজেন্সির (এইচআরএএনএ) বরাতে  মঙ্গলবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। 


ওয়াশিংটন ডিসিভিত্তিক এই সংস্থাটি জানায়, সর্বশেষ হিসাব অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র- ইসরাইলের পর থেকে ইরানে এখন পর্যন্ত মোট বেসামরিক নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭৪২ জনে দাঁড়িয়েছে। 

নিহতদের মধ্যে ১৭৬ জন শিশু রয়েছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি। 

এর আগে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি নিহতের সংখ্যা ৫৫৫ জন বলে জানিয়েছিল।

তবে আলজাজিরা স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি।

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম