Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলের তিনটি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০২:১৯ পিএম

ইসরাইলের তিনটি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

উত্তর ইসরাইলের রামাত ডেভিড বিমান ঘাঁটি ও মেরন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ফাইল ছবি

ইসরাইলের তিনটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৈরুতের দক্ষিণ উপশহরে তাদের ঘাঁটিগুলোতে ইসরাইলি হামলার জবাবে তারা এই পালটা হামলা চালিয়েছে বলে দাবি করেছে। খবর মিডল ইস্ট আইয়ের। 

মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরাইলের তিনটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। 

সংগঠনটি জানায়, তাদের যোদ্ধারা উত্তর ইসরাইলের রামাত ডেভিড বিমান ঘাঁটি ও মেরন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে।

বিবৃতিতে হিজবুল্লাহ আরও বলেছে, ‘লেবাননের ডজনখানেক শহর ও জনপদে ইসরাইলের অপরাধমূলক আগ্রাসনের জবাবে’ তারা এই দুটি ঘাঁটিকে ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছে।


এছাড়া, সংগঠনটি অধিকৃত গোলান হাইটসের একটি সামরিক স্থাপনায় রকেট হামলাও চালিয়েছে বলে জানিয়েছে। 

এদিকে, মঙ্গলবার ভোরের দিকে বৈরুতে সিরিজ হামলা শুরু করে ইসরাইল।বাংলাদেশ সময় মঙ্গলবার (৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এই হামলা চালায় ইসরাইলি বাহিনী।

লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, শুধুমাত্র একদিনে দেশটিতে ইসরাইলের হামলায় ৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন দেড়শতাধিক।

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম