Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে অভিযান কতদিন চলবে, প্রাথমিক সময়সীমা জানালেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৩:২৯ পিএম

ইরানে অভিযান কতদিন চলবে, প্রাথমিক সময়সীমা জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (২ মার্চ) বলেছেন, ইরানে চলমান মার্কিন সামরিক অভিযান প্রাথমিকভাবে চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে শেষ করার পরিকল্পনা থাকলেও প্রয়োজনে এটি আরও দীর্ঘ সময় ধরে চলতে পারে।

হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমরা চার থেকে পাঁচ সপ্তাহের পরিকল্পনা করেছি, তবে আমাদের সক্ষমতা রয়েছে অনেক বেশি সময় পর্যন্ত এটি চালানোর। আমরা তা করব। 

তিনি উল্লেখ করেন, চলমান অভিযান  ‘সময়সূচির আগেই এগোচ্ছে’।

প্রেসিডেন্ট ট্রাম্প অভিযানের সময়কালকে ইরানের প্রচলিত ক্ষেপণাস্ত্র পরিকাঠামো ধ্বংসকে জরুরি ও ক্রমবর্ধমান হুমকি হিসেবে বর্ণনা করেছেন।      

তিনি বলেন, ইরানের প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি দ্রুত ও নাটকীয়ভাবে বাড়ছে। এটি আমেরিকা এবং আমাদের বাহিনীর জন্য বড় ধরনের হুমকি। ইরানের কাছে ইতোমধ্যেই এমন ক্ষেপণাস্ত্র ছিল যা ইউরোপ এবং আমাদের স্থাপিত ঘাঁটিগুলোকে আঘাত করতে পারতো এবং শিগগিরই আমেরিকাতেও পৌঁছাতে পারতো।

ট্রাম্প আরও বলেন, এই ভয়ঙ্কর ও সন্ত্রাসী শাসন ব্যবস্থার দ্বারা আমেরিকার প্রতি গুরুতর হুমকি নির্মূল করতে আজ মার্কিন সামরিক বাহিনী ইরানে বৃহৎ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। 

তিনি বলেন, চলমান অভিযানই ইরানের ‘অসহনীয় হুমকি’ মোকাবিলার শেষ সেরা সুযোগ। আমাদের লক্ষ্য স্পষ্ট। প্রথমত, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা। দ্বিতীয়ত, তাদের নৌবাহিনীকে নির্মূল করা। ইতোমধ্যেই ১০টি জাহাজ ডুবে গেছে। তৃতীয়ত, বিশ্বের সেরা সন্ত্রাসপৃষ্ঠপোষককে কখনও পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ না দেওয়া।

উল্লেখ্য, মার্কিন ও ইসরাইলি বাহিনী ২৮ ফেব্রুয়ারি ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের হত্যায় হামলা চালিয়েছে। এছাড়া, মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই যৌথ অভিযানের তৃতীয় দিনে চারজন মার্কিন সেনা নিহত হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম