Logo
Logo
×

আন্তর্জাতিক

মুসলিম বিরোধী মন্তব্যের জন্য অস্ট্রেলিয়ায় সিনেটরকে বিষোদগার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৩:৩১ পিএম

মুসলিম বিরোধী মন্তব্যের জন্য অস্ট্রেলিয়ায় সিনেটরকে বিষোদগার

অস্ট্রেলিয়ার ডানপন্থি রাজনীতিক পলিন হ্যানসন।

অস্ট্রেলিয়ার সিনেটে সোমবার (২ মার্চ)  ডানপন্থি রাজনীতিক পলিন হ্যানসনকে নিন্দা জানানো হয়েছে। হ্যানসনের সম্প্রতি মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে করা মন্তব্যকে আইনপ্রণেতারা ‘প্ররোচনামূলক ও বিভাজক’ বলছেন, যা অস্ট্রেলিয়ার মানুষের মনোভাবকে প্রতিফলিত করে না।

হ্যানসন ফেব্রুয়ারিতে স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তারা পশ্চিমাদের ঘৃণা করে এবং মূলত সেটাই বিষয়। আপনি বলবেন ভালো মুসলমান আছেন, তবে আমাকে বলুন কীভাবে আপনি জানেন ভালো মুসলমান আছেন?    

সিনেটে লেবার সরকারের নেতা পেনি ওং হ্যানসনের বিরুদ্ধে নিন্দার প্রস্তাব আনেন। প্রস্তাবে হ্যানসনের মন্তব্যকে মুসলিম অস্ট্রেলিয়ানদের কলঙ্কিত করার চেষ্টা হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রস্তাবটি গ্রিনস পার্টি এবং দুজন কনজারভেটিভ সিনেটরের সমর্থন পায়।

ওং বলেন, এই নিন্দা প্রস্তাবের মাধ্যমে আমরা একটি সীমা টানছি এবং দেশবাসী ও শিশুদের কাছে বার্তা দিচ্ছি যে, নেতাদের পুরো একটি ধর্মকে দোষারোপ করে কথা বলা গ্রহণযোগ্য নয়।  

হ্যানসন এই প্রস্তাবকে ‘নাটক’ হিসেবে আখ্যায়িত করে চেম্বার ছেড়ে চলে যান।  

আরও পড়ুন
ইরান এখন কে চালাচ্ছে?

কুইন্সল্যান্ডের হ্যানসন ১৯৯০-এর দশকে এশিয়া থেকে আগত অভিবাসী ও আশ্রয়প্রার্থী বিরোধিতার মাধ্যমে খ্যাতি অর্জন করেন। গত নভেম্বর মাসে তিনি দু’বার সংসদে বোরকা পরেন, যেন মুসলিম পোশাক জনসমক্ষে পরিধান বন্ধ করার দাবি তোলা হয়।

সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, হ্যানসনের ওয়ান নেশন পার্টি কনজারভেটিভ বিরোধী জোটকে ছাড়িয়ে গেছে। তারা প্রাথমিক ভোটের ২৮% সমর্থন পাচ্ছে, যা অভিবাসন বিরোধী নীতির প্রতি বাড়তি সমর্থনকে নির্দেশ করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম