Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের মধ্যাঞ্চলে আহত অন্তত ৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৯:০৭ পিএম

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের মধ্যাঞ্চলে আহত অন্তত ৫

ইসরাইলের মধ্যাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সংগৃহীত ছবি

ইরানের সামরিক বাহিনী ইসরাইলের মধ্যাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইল ডিফেন্স ফোর্সেস। মঙ্গলবার ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর কথা স্বীকার করেছে।

এক বিবৃতিতে আইডিএফ জানায়, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে তল্লাশি ও উদ্ধারকারী দল এবং জরুরি সেবা সংস্থার সদস্যরা কাজ করছেন। হামলার পর সেখানকার পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।

ইসরাইলি চিকিৎসকদের তথ্য অনুযায়ী, সর্বশেষ এই হামলায় পাঁচজন সামান্য আহত হয়েছেন। আইডিএফ দাবি করেছে, ইরানের নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা ক্লাস্টার বোমার সাব-মিউনিশনের অংশ বিশেষ কিছু জায়গায় পড়েছে, যেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এসব ছোট বোমার আঘাতে কিছু ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার প্রকৃতি ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে আইডিএফ। এদিকে ইসরাইলি হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, যেসব এলাকায় সাইরেন বেজেছিল সেখানকার বাসিন্দারা আশ্রয়কেন্দ্র থেকে বের হতে পারবেন, তবে নিরাপত্তার স্বার্থে আশপাশেই অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: এএফপি

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম