Logo
Logo
×

আন্তর্জাতিক

সৌদিতে হামলার শঙ্কা

মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৯:১৭ পিএম

মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

সৌদি আরবের পূর্বাঞ্চলের দাহরান শহরে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় দেশটিকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সৌদিতে নিযুক্ত মার্কিন দূতাবাস উচ্চমাত্রার সতর্কতা জারি করে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন–এর খবরে বলা হয়েছে, দাহরানে ‘অত্যন্ত জরুরি ও আসন্ন’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকি রয়েছে বলে সতর্ক করেছে মার্কিন দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, কেউ যেন কনস্যুলেটে না যান এবং দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেন।

সতর্কবার্তায় আরও বলা হয়, বাইরে বের না হয়ে ঘরে অবস্থান করতে। সম্ভাব্য পরবর্তী হামলার বিষয়ে সজাগ থাকতে দাহরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। কনস্যুলেটের কর্মীরাও নিরাপদ আশ্রয়ে রয়েছেন বলে জানানো হয়।

এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে দুটি ইরানি ড্রোন আঘাত হানার ঘটনার পর নতুন করে এই সতর্কতা জারি করা হয়। আরও দুটি ড্রোন দূতাবাসের আশপাশে আঘাত হানে বলেও জানানো হয়েছে। তবে এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দাহরান শহরটি ভৌগোলিকভাবে ইরানের নিকটবর্তী। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, তারা দাহরানে অবস্থিত মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সূত্র: আল জাজিরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম