Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে সর্বোচ্চ নেতা নির্বাচনের পরিষদ ভবনে হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০১:২২ এএম

ইরানে সর্বোচ্চ নেতা নির্বাচনের পরিষদ ভবনে হামলা

বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে কুম শহরে অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদ ভবনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। 

দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাতে মঙ্গলবার (৩ মার্চ) বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

হামলার পর ক্ষতিগ্রস্ত ভবনটির ভিডিও প্রকাশ করে ইরানের স্থানীয় গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। 

জানায়, তেহরানে পুরোনো পার্লামেন্ট ভবনে অবস্থিত পরিষদের আরেকটি কমপ্লেক্সেও রাতভর হামলা হয়েছে।

এদিকে অ্যাক্সিওসের বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য ওই ভবনে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের একটি আনুষ্ঠানিক বৈঠক চলার সময় বিমান হামলাটি চালানো হয়।  

এতে পরিষদের অনেক সদস্য নিহত বা আহত হয়েছেন বলে দাবি করছে চ্যানেলটি।  

তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি গণমাধ্যমগুলো।  

ইরানের সংবিধান অনুযায়ী, অ্যাসেম্বলি অব এক্সপার্টস হলো ধর্মীয় আলেমদের একটি গুরুত্বপূর্ণ পরিষদ। এর সদস্য সংখ্যা ৮৮। 

সর্বোচ্চ নেতা নিয়োগ ও তার কার্যক্রম তদারক করা এ পরিষদের কাজ।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। 

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম