Logo
Logo
×

আন্তর্জাতিক

দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও কয়েকটি ড্রোন প্রতিহত করল সৌদি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০১:১৪ পিএম

দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও কয়েকটি ড্রোন প্রতিহত করল সৌদি

প্রতীকী ছবি

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বুধবার (৪ মার্চ) জানিয়েছে যে, তারা রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আকাশসীমায় দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। ক্ষেপণাস্ত্র দুটির পাশাপাশি বেশ কিছু ড্রোন হামলাও নস্যাৎ করে দিয়েছে সেদেশের প্রতিরক্ষা বাহিনী।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, রিয়াদের অদূরে অবস্থিত আল-খারজ গভর্নরেটের ওপর দিয়ে উড়ে আসা দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র চিহ্নিত করার পর সেগুলো আকাশেই ধ্বংস করে দেওয়া হয়। এই হামলার পরপরই এক পৃথক পোস্টে মন্ত্রণালয় জানায়, সৌদির আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে আরও নয়টি ড্রোন সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

দিনের শুরুর দিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও একটি সফল অভিযানের তথ্য নিশ্চিত করেছে। দেশটির পূর্ব প্রদেশে (ইস্টার্ন প্রভিন্স) একটি ড্রোন শনাক্ত হওয়ার পর সেটিও ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়। রিয়াদের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আবাসিক এলাকা লক্ষ্য করে চালানো এই সমন্বিত হামলা ঠেকাতে সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। 

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের ওপর এই বড় ধরনের হামলার প্রচেষ্টা আঞ্চলিক নিরাপত্তাকে আরও হুমকির মুখে ঠেলে দিয়েছে।

সূত্র: আল আরাবিয়া।


ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম