Logo
Logo
×

আন্তর্জাতিক

নিহত ৪ সেনার পরিচয় প্রকাশ করল যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৩:০৬ পিএম

নিহত ৪ সেনার পরিচয় প্রকাশ করল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান সংঘাতে নিহত চার মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে নিহত চার মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। 

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, রোববার কুয়েতের পোর্ট শুয়াইবা এলাকায় একটি মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলায় আইওভা-ভিত্তিক আর্মি রিজার্ভ ইউনিটের চার সদস্য নিহত হন। চলমান সংঘাতে এখন পর্যন্ত মোট ছয়জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে।

নিহত চার সেনার বয়স ছিল ২০ থেকে ৪২ বছরের মধ্যে। তারা আর্মি রিজার্ভের ১০৩তম সাস্টেইনমেন্ট কমান্ডের সদস্য ছিলেন, যা মার্কিন সেনাবাহিনীর বৈশ্বিক সরবরাহ ও লজিস্টিক কার্যক্রম পরিচালনা করে।

নিহত সেনাদের পরিচয়

মার্কিন আর্মি রিজার্ভ নিহত সেনাদের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন—

নিহতদের অধিকাংশেরই বিদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা ছিল। ক্যাপ্টেন খর্ক ২০১৮ সালে সৌদি আরব, ২০২১ সালে কিউবার গুয়ানতানামো বে এবং ২০২৪ সালে পোল্যান্ডে দায়িত্ব পালন করেন। অ্যামর ২০১৯ সালে কুয়েত ও ইরাকে দায়িত্বে ছিলেন এবং টিটজেন্স আগে দুইবার কুয়েতে দায়িত্ব পালন করেন। কোয়াডি ২০২৩ সালে আর্মি রিজার্ভে যোগ দেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভিযানের জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২ হাজারের বেশি ড্রোন হামলা চালিয়েছে।

মঙ্গলবার আইনপ্রণেতাদের ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন, সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেন, ভবিষ্যতে আরও মার্কিন সেনা হতাহতের আশঙ্কা রয়েছে।

একজন সিনেটর বলেন, কর্মকর্তারা তাদের জানিয়েছেন যে ভবিষ্যতে আরও মার্কিন নাগরিকের মৃত্যু হতে পারে এবং সব ড্রোন হামলা ঠেকানো সম্ভব নাও হতে পারে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম